ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে


ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে

ভারতের সরকার ভিসা ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে, ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই পরিবর্তনের ফলে বিদেশি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা ও ব্যবসার প্রক্রিয়া সহজ হবে। খবর দ্য স্ট্যাটসম্যান।

বুধবার (১১ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়। এর আগে, গত ২৭ আগস্ট ভিসা ব্যবস্থায় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। নতুন কাঠামো বাস্তবায়নের জন্য বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা প্রদান শুরু হবে।

নতুন ব্যবস্থায় ভিসার ৯টি প্রধান ক্যাটাগরি হলো ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। ভারতের সরকার জানিয়েছে যে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যে থাকা ভিসাগুলো একীভূত করায় আবেদনকারীদের জন্য উপযুক্ত ক্যাটাগরি বেছে নেয়া সহজ হবে।

আরও পড়ুন: বাহরাইন: ‘হিসাব মেটাতেই’ ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাচ্ছে

প্রত্যাশিত পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা রাখা হয়েছে। এটি ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে বিভক্ত। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, ভি-২ ভিসা এক, পাঁচ অথবা ১০ বছর মেয়াদে প্রদান করা হবে। এই ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম ও পর্বতারোহণের সুযোগ থাকবে।

চিকিৎসা ভিসার জন্য সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। রোগীর সহযাত্রীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে এস-১ এবং গবেষণা, পিএইচডি, ইন্টার্নশিপ ও শিক্ষকতার জন্য এস-২ ভিসা চালু করা হয়েছে। ব্যবসায়িক ভিসাও বি-১ ও বি-২ নামে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-২ ভিসা প্রদান করা হবে।

আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদরাসায় ইবতেদায়ি চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কুরআনের উদ্বোধনী সবক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর বাসির রচিত ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।রবিবার (১৫ নভেম্বর ২০২৬) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুর বাসির শিক্ষার্থীদের পবিত্র কুরআনের উদ্বোধনী সবক প্রদান করেন। পাশাপাশি তিনি তাঁর রচিত ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। আল-কুরআন মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হিদায়াতের গ্রন্থ। এটি শুধু তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কুরআনের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনা করলে একজন মানুষ সত্য, ন্যায়, সততা ও মানবিকতার পথে পরিচালিত হতে পারে।এ সময় শিক্ষার্থীদের নিয়মিত কুরআন তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণে কুরআন শিক্ষা, নামাজের প্রতি যত্নশীল হওয়া, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং উত্তম চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদব ও মানবিক মূল্যবোধ অর্জনের প্রতিও গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ইসলামী জীবনব্যবস্থায় তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া মানুষকে আল্লাহভীতি, আত্মশুদ্ধি, সংযম ও সৎকর্মের পথে পরিচালিত করে এবং অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। বইটি পাঠকদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও তাকওয়াভিত্তিক জীবন গঠনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়।অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কুরআনের শিক্ষা ও ইসলামী আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তোলার এমন উদ্যোগ একটি সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


হোসেনপুর উপজেলা জামায়াতের   আমীর নির্বাচিত আমিনুল হক
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মো: আমিনুল হক। 
রোববার ( ১৫ নভেম্বর)  সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে রুকুনদের এক মতামত সভা অনুষ্ঠিত হয়।
 
রুকুনদের প্রত্যেক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য মো: আমিনুল হক আমীর নির্বাচিত হয়েছেন।
 
প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম নির্বাচিত আমীরকে শপথ বাক্যপাঠ  করান।
 
এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ উপস্থিত ছিলেন। 
 সুরা সদস্যদের ভোটে অধ্যাপক এডিএম মুহিববুল্লাহকে নায়েবে আমীর, অধ্যাপক আজহারুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
 
এছাড়াও রুকুনদের ভোটে ৯ জনকে উপজেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য নির্বাচিত করেন। 
 
তারা হলেন: অধ্যাপক আজহারুল ইসলাম, এডিএম মুহিববুল্লাহ,  এনায়েত আলম শান্ত, ডা: হাসিম উদ্দিন, মো: রহমত আলী, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা মুহতাসিম বিল্লাহ,  মো: ওমর ফারুক এবং আরফান হোসেন বাবর।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার, চোরাই দুই বাইসাইকেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার, চোরাই দুই বাইসাইকেল উদ্ধার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ নভেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় দুটি বাইসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় দুজন এবং অন্যান্য আইনে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি।

মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মাদক বিক্রি, সরবরাহ, সংরক্ষণ কিংবা মাদকসংশ্লিষ্ট অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত মহানগর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইন: ‘হিসাব মেটাতেই’ ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বাহরাইন: ‘হিসাব মেটাতেই’ ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাচ্ছে

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরানের সাম্প্রতিক হামলার পর, বিষয়টিকে ‘ইরানের আগ্রাসনের পুনরাবৃত্তি’ হিসেবে চিহ্নিত করে এর নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর পরিচালিত হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ‘কোনো অজুহাতই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনকে বৈধতা দিতে পারে না’ বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাহরাইন নিজেদের ভূখণ্ডকে হিসাব মেটানোর কাজে ব্যবহারের বিষয়টিও প্রত্যাখ্যান করছে এবং এই হামলা ও তার পরিণতির জন্য ইরানকেই পুরোপুরি দায়ী করছে।’

এর আগে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘আকাশপথের হামলা’ প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।

গেল শুক্রবার আইআরজিসি দাবি করে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কবার্তা দেওয়া রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে।

একই দিনে বাহরাইন দুটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%