০৩:৪৪ পি.এম
বিশ্বকাপ উন্মাদনার প্রেক্ষাপটে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকরা একটি আনন্দ শোভাযাত্রা করেছে। এই শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক সমর্থক অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় গোর-এ-শহীদ বড়দানের সামনে সিঅ্যান্ডবি মোড়ে এই বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন, এবং উল্লাস করতে দেখা যায়।
আরও পড়ুন: ময়মনসিংহে জাতীয় যুব দিবসে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ব্রাজিল সমর্থক রাশাদুজ্জামান রাশেদ তার অনুভূতি তুলে ধরে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত।
এ দলটি প্রতিবারেই আমাদের নান্দনিক খেলা উপহার দেয়। আশা করছি, এবার হেক্সা জয় করবে।’ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, অন্যান্য বারের ন্যায় এবারও ব্রাজিল ভাল খেলবে এবং বিশ্বকাপ জয় করবে।
শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এম বি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালে অপরাধ প্রতিরোধে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন