ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার করে ভিডিওবার্তা দিলেন পলাতক ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবে


বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার করে ভিডিওবার্তা দিলেন পলাতক ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবে

ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিককে খুনের অভিযোগ অস্বীকার করে ভিডিও বার্তা প্রকাশ করেছেন পলাতক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। তিনি দাবি করেছেন, এটি একটি হত্যাকাণ্ড নয়, বরং আত্মহত্যার ঘটনা। এদিকে, পুলিশ তাকে এবং অন্য অভিযুক্তদের খুঁজছে। খবর এনডিটিভির।

গত শুক্রবার লখনউয়ের একটি ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যু ঘটে। এই ঘটনার পর শ্রদ্ধা দুবে এবং তার বোন রশ্মি আত্মগোপন করেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, শ্রদ্ধা ও অন্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রকাশিত এক মিনিটের বেশি সময়ের ভিডিও বার্তায় শ্রদ্ধা দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। শিবার মৃত্যু হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা। নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি ভালো নেই এবং শারীরিকভাবে সুস্থ নন। এ ঘটনার সাথে তার নাম যেন কোনো প্রভাবশালী কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়ানো না হয়, সেই অনুরোধও জানান তিনি।

আরও পড়ুন: ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

ভিডিও বার্তায় শ্রদ্ধা আরও বলেন, তিনি পুলিশকে পুরো সত্য জানাতে চান এবং কোথাও পালিয়ে যাননি। কোনো নারীর বিষয়ে মন্তব্য করার আগে সবাইকে ভালোভাবে চিন্তাভাবনা করার আহ্বানও জানান তিনি।

এ ঘটনায় শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি, দানিশ নামে এক চালক, আদিল নামে এক সহযোগীসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

শিবার মায়ের অভিযোগ, প্রায় চার মাস ধরে শ্রদ্ধা তাঁর ছেলেকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করছিলেন। এ ছাড়া শিবার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং তাঁর সম্মানহানির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টার দিকে শ্রদ্ধা ফোন করে রঞ্জনা শর্মাকে জানান, শিবা তার ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আবার ফোন করলে শ্রদ্ধা জানান, তার চালক শিবাকে হাসপাতালে নিয়ে গেছেন। এ সময় চালকের ফোন নম্বরও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ভ্যান্সকে দুর্নীতি দমনে মনোযোগ দিতে বললেন : ট্রাম্প

এদিকে, শিবার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সঙ্গে শ্রদ্ধা দুবে ও অন্য অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো তদন্তাধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগে মুখ খুললেন শ্রদ্ধা দুবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


নিজ ফ্ল্যাটে প্রেমিককে হত্যার অভিযোগে মুখ খুললেন শ্রদ্ধা দুবে

ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রেমিককে হত্যার অভিযোগে অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, তার প্রেমিক আত্মহত্যা করেছেন।

পুলিশ ২৮ বছর বয়সি রেস্তোরাঁ ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। গত শুক্রবার লখনৌয়ে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে তার মৃত্যু ঘটে। ঘটনার পর শ্রদ্ধা এবং তার বোন পলাতক ছিলেন।

এক মিনিটেরও বেশি সময়ের ওই ভিডিওতে শ্রদ্ধা অনুরোধ করেছেন, তার নাম যেন কারো সঙ্গে না জড়ানো হয়। তিনি জানান, তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে এবং বিবৃতি দিতে প্রস্তুত।

ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সার বলেন, “আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মা মামলা সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।”

শ্রদ্ধা দাবি করেছেন যে, তিনি পুলিশকে ‘পুরো সত্যি’ জানাতে চান এবং তিনি কোথাও পালিয়ে যাননি। তিনি বলেন, “কোনো নারী সম্পর্কে কিছু বলার আগে মানুষের শতবার ভাবা উচিত।”

এই মামলায় শ্রদ্ধা ছাড়াও তার বোন রেশমি, গাড়িচালক দানিষ এবং আদিল নামের এক সহযোগীকে আসামি করা হয়েছে।

নিহতের মায়ের অভিযোগ, শ্রদ্ধা তার ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ও সম্মানহানির হুমকি দিয়ে আসছিলেন। তিনি দাবি করেন যে, তাদের সম্পর্কের সময় শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।

লখনৌ পুলিশ শ্রদ্ধা দুবে ও তার বোনের সন্ধান দিতে পারলে ২৫ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে তিন দেশ

জাপানের সরকার তাদের নাগরিকদের জন্য সৌদি আরবে ভ্রমণের বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। ওই বার্তায় উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবে ‘অপরিহার্য নয়’ এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকার জন্য সতর্কতার মাত্রা পরিমাপক চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে।

একটি হালনাগাদ তথ্যে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, দেশটির উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকার জন্য সতর্কতার মাত্রা ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে।

ইয়েমেন সীমান্তের নিকটবর্তী এলাকাগুলো ৩ নম্বর সতর্কতার মাত্রায় রয়েছে; এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করা বা সেগুলোর নিকটবর্তী যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে হুথি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

যারা সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক (২৮) মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। দেশে ফিরে আসার পর আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার রাতে মাদক কেনার টাকার জন্য তারেক বাড়িতে ভাঙচুর করেন। একপর্যায়ে, বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানিয়েছেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসনের অভিযানেও থামছে না চায়না দুয়ারির বিস্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


প্রশাসনের অভিযানেও থামছে না চায়না দুয়ারির বিস্তার

নাম চায়না দুয়ারি। এটি একটি হালকা মিহি বুননের ছোট ফাঁসের জাল। কম পরিশ্রমে বেশি মাছ আটকা পড়ে। মাছ ছাড়াও ধরা পড়ে মাছের পোনাসহ সব ধরনের জলজ প্রাণী, উদ্ভিদ ও খাদ্যকণা। এই কারণে জালটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

নড়াইলে কঠোরভাবে নিষিদ্ধ জালটির বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের অভিযানের পরও এই জালে মাছ শিকার অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, কম পরিশ্রমে বেশি মাছ ধরার সুবিধার কারণে জেলার মাছ শিকারিদের মধ্যে চায়না দুয়ারি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গোল লম্বা আকৃতির এই জালটি খাল, বিল, নদী-নালার স্রোতের মুখে রাখলেই জোয়ারের পানিতে আসা যে কোনো আকৃতির দেশীয় মাছ একবার জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে এই জালের ব্যবহারে দেশি মাছের পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টা। নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী এলাকার বিলের পানিতে পেতে রাখা চায়না দুয়ারির ফাঁদ তুলছেন এক মাছ শিকারি। অন্যান্যদের মতো তার জালেও ধরা পড়েছে দেশীয় মাছ এবং কাঁকড়াসহ নানা জলজ জীব। সঙ্গে রয়েছে অসংখ্য মাছের পোনা।

বাজারে বিক্রির জন্য উপযোগী মাছ আলাদা করে বাকিগুলো পানিতে না ফেলে রাখা হচ্ছে খালপাড়ে। কিছু পোনা সেখানে ছটপট করতে করতে মারা যাচ্ছে।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, চায়না দুয়ারি জাল শুধু রুখালী বিলেই নয়; জেলার মাইজপাড়ার বিল, ইছামতী বিল, কলোড়ার বিল, পাটেশ্বরী বিল, দুধপাতলের বিলসহ তিন উপজেলার প্রত্যেক খাল-বিল, নদী-নালাসহ উন্মুক্ত জলাশয়ে এই ফাঁদ ব্যবহৃত হচ্ছে। ফলে দিন দিন খাল-বিলে দেশীয় মাছের সংখ্যা কমছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন মাছ শিকারি জানান, চায়না দুয়ারি ব্যবহার করে সাধারণ জালের তুলনায় কম সময়ে বেশি মাছ ধরা সম্ভব। একবার খাল-বিলে পেতে রাখলে স্রোতের সঙ্গে ভেসে আসা মাছ সহজেই ধরা পড়ে। এ কারণে নিষেধাজ্ঞা ও অভিযানের পরও তারা এই জাল ব্যবহার করতে থাকেন।

জেলেরা জানান, চায়না দুয়ারি ‘ম্যাজিক জাল’ নামেও পরিচিত। জালের সুতা সূক্ষ্ম এবং মিহি হওয়ায় অনেকের ধারণা, এই জালের সুতা চীন থেকে আমদানি করা হয়। তাই জালটির নামের সঙ্গে ‘চায়না’ শব্দটি যুক্ত হয়েছে। বিশেষ এই জালের দুই মাথা খোলা বলে একে ‘দুয়ারি’ বলা হয়। মান ও দৈর্ঘ্যভেদে এর আকার নির্ধারিত হয়।

সাধারণত ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত দীর্ঘ হয়। এর গিঁট বা ফাঁস এত ক্ষুদ্র যে পানি ছাড়া আর কিছু বের হতে পারে না।

জালের মধ্যে দেওয়ার জন্য লোহার চারকোনা রড দিয়ে অনেকগুলো ফ্রেম বসিয়ে এই জাল তৈরি করা হয়। এটি নদীর একেবারে তলদেশ পর্যন্ত যায় এবং তলদেশে মাটির সঙ্গে মিশে থাকে। ফলে কোনো মাছ একবার জালে ঢুকলে আর বের হতে পারে না।

নড়াইল কালিয়া উপজেলার বাবলা হাচলা এলাকার এক জেলে জানান, দৈর্ঘ্য ও মানভেদে একটি চায়না দুয়ারির দাম স্থানীয় বাজারে চার হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এক রাতে এই জালে যে পরিমাণ মাছ ওঠে, তা অন্য কোনো জালে ওঠে না। সেজন্য পরিশ্রমও তেমন করতে হয় না।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে জেলায় ২৪টি অভিযান পরিচালিত হয়েছে। এসময় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার মিটার জাল জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় ১৯ হাজার টাকা। নিষিদ্ধ এই জালের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না মৎস্য বিভাগের পক্ষ থেকে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নড়াইল দেশীয় মাছের জন্য ঐতিহ্যবাহী। এখানে প্রচুর খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব জলাশয়ে অবৈধ চায়না দুয়ারি দিয়ে ব্যাপকভাবে দেশীয় মাছ ধরা হয়। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করতে। কিন্তু প্রয়োজন অনুযায়ী অভিযান চালাতে পারছি না। জনবল সংকট আমাদের অন্যতম বড় সমস্যা। প্রয়োজনীয় সরঞ্জামের সংকটও রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদেরও এই নিষিদ্ধ জালের ব্যবহার প্রতিরোধ করতে এগিয়ে আসার আহ্বান জানান এই মৎস্য কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%