০৯:৩৪ এম
ছাত্রশিবিরের গাইবান্ধার সাঘাটা বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। রবিবার (২১ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি বিবৃতিতে বলেছেন, যুবদল নেতা মোখলেসুসর রহমান মুকুল এবং তার ভাই পলাশ সাইফুল্লাহকে হত্যা করেছে। খুনিদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে সংসদের বৈঠকের পর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ির) এমপি মো. আব্দুল ওয়ারেছ এই হত্যার বিচার দাবি করেন প্রেস ব্রিফিংয়ে। তিনি জানান, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা সাইফুল্লাহকে হত্যা করেছে। জামায়াত সেক্রেটারি জেনারেল তার বিবৃতিতে বলেছেন, যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা সাইফুল্লাহ বারীকে ধারাল অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে।
প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী বলে বর্ণনা করেন তিনি। এ ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোনো সভ্য সমাজ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, হত্যায় জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি ও সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন এখন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন