০৯:৪৫ এম
ব্রিটেনের রাজা চার্লস ইতিহাসের প্রথমবারের মতো সাধারণ জনগণের কাছে প্রকাশ করতে যাচ্ছেন, তিনি রাজা হিসেবে কত টাকা কর বা ট্যাক্স প্রদান করেন। রবিবার (২১ জুন) বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজপরিবারের আয়-ব্যয়কে আরো অধিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই রাজা চার্লসের এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
ব্রিটেনের প্রচলিত আইন অনুসারে, রাজা চার্লস তার মা রানী এলিজাবেথের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছেন, তার ওপর কোনো আয়কর (ইনকাম ট্যাক্স), মূলধন লাভ কর বা উত্তরাধিকার কর দিতে বাধ্য নন। তবে, রাজা চার্লস স্বেচ্ছায় তার ব্যক্তিগত আয় এবং ব্যক্তিগত সম্পত্তি বিক্রির ওপর আয়কর দিতে রাজি হয়েছেন।
আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
বৃহস্পতিবার (২৫ জুন) রাজপরিবারের বার্ষিক হিসাব প্রকাশের সময় এই করের বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করা হবে।
২০২৫-২৬ অর্থবর্ষে রাজকীয় দায়িত্ব পালনের জন্য সরকারের কাছ থেকে রাজা চার্লস ১৩২ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৭৫ মিলিয়ন ডলার) পেয়েছেন। এর বাইরেও, বিভিন্ন জমি, ব্যক্তিগত সম্পত্তি ও অন্যান্য বিনিয়োগ থেকে তার উল্লেখযোগ্য ব্যক্তিগত আয় রয়েছে। বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, রাজা চার্লস যখন ‘প্রিন্স অব ওয়েলস’ ছিলেন, তখনও তিনি নিয়মিত করের তথ্য প্রকাশ করতেন এবং এখন রাজা হওয়ার পরও তিনি সেই স্বচ্ছতা বজায় রাখতে চান।
রাজার এই করের তথ্য প্রকাশের সিদ্ধান্তটি এমন একটি পরিস্থিতিতে এসেছে, যখন রাজপরিবারের সুযোগ-সুবিধা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। গত বছর ব্রিটিশ সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাজপরিবারের সদস্যদের জন্য দেওয়া সরকারি বাড়ি ও আবাসিক সম্পত্তির ব্যবস্থা নিয়ে একটি তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজা চার্লসের এই পদক্ষেপ রাজপরিবারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন