ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ও জার্মানি সম্পর্ক গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ


বাংলাদেশ ও জার্মানি সম্পর্ক গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি এবং অভিবাসন ও গতিশীলতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ।

বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশের জন্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

জার্মান রাষ্ট্রদূত সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ-জার্মানি সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেন।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও জনচলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

দুই পক্ষ সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন অংশীদারত্বকে আরো বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়। তারা সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ বাংলাদেশ-জার্মানি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষই আশা প্রকাশ করে যে, উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে সমকামী সেজে বাংলাদেশি পুরুষদের আশ্রয় আবেদনে সহায়তা, তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


লন্ডনে সমকামী সেজে বাংলাদেশি পুরুষদের আশ্রয় আবেদনে সহায়তা, তিনজন গ্রেপ্তার

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে, যারা সমকামী পরিচয় ব্যবহার করে অভিবাসীদের আশ্রয়ের আবেদন করতে সহায়তা করছিল। অভিযোগ উঠেছে যে, এই চক্রটি মূলত বাংলাদেশি পুরুষদের জন্য ভুয়া আশ্রয় আবেদন তৈরিতে সহায়তা করত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লন্ডনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে প্রতারণা ও অভিবাসনসংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, গয়না এবং হাজার হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ করা হয়। অপর একজনকে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানের সন্দেহে আটক করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সন্দেহভাজন চক্রটি অভিবাসীদের কাছ থেকে ভুয়া প্রমাণ তৈরির জন্য এক হাজার থেকে চার হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত নিত। এসব প্রমাণের মধ্যে ছিল সমকামী পরিচয়ের পক্ষে সাজানো ছবি, ভুয়া চিঠি ও নথি এবং সমকামী সম্পর্কের দাবির সমর্থনে তৈরি করা বিভিন্ন কাগজপত্র।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের আঞ্চলিক প্রধান ক্রিস ফস্টার জানান, তদন্তকারীরা এমন তথ্য পেয়েছেন যে, চক্রটি পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলভিত্তিক বাংলাদেশি এলজিবিটি সংগঠন ‘আপনজন’-এর নামে ভুয়া চিঠি ও নথি সরবরাহ করত। একই সঙ্গে সমকামী পরিচয় প্রমাণের জন্য সাজানো ছবি এবং আবেদনকারীর সঙ্গে সমকামী সম্পর্ক রয়েছে—এমন দাবিতে চিঠিও তৈরি করা হতো।

সন্দেহজনক এসব আবেদনের ধরন প্রথমে আশ্রয় আবেদন যাচাইকারী কর্মকর্তাদের নজরে আসে। এরপর কয়েক মাস ধরে অভিবাসন কর্তৃপক্ষ তদন্ত চালায়। বর্তমানে এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ১০০টির বেশি আশ্রয় আবেদন পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ক্রিস ফস্টার বলেন, এসব ভুয়া আবেদনের কিছু ‘নিশ্চিতভাবেই’ অনুমোদিত হয়ে থাকতে পারে।

বিবিসির অনুসন্ধানে এর আগে উঠে এসেছিল, যুক্তরাজ্যে কিছু আইনজীবী ও পরামর্শক অভিবাসীদের সমকামী পরিচয় দেওয়ার মাধ্যমে আশ্রয় পাওয়ার চেষ্টা করতে সহায়তা করছেন। গত এপ্রিলের ওই অনুসন্ধানে এমন এক পরামর্শকের কথা প্রকাশ করা হয়, যিনি গে ক্লাবে তোলা ছবি ও অন্যান্য সহায়ক প্রমাণসহ একটি ‘সম্পূর্ণ প্যাকেজ’ দেওয়ার কথা বলেছিলেন।

এতে আরো উঠে আসে, পূর্ব লন্ডনের বেকটনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি এলজিবিটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন পুরুষ স্বীকার করেছিলেন যে, তারা প্রকৃতপক্ষে সমকামী নন। তাদের একজন বলেছিলেন, সেখানে কেউই সমকামী নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংরেজিতে কন্টেন্ট করা নারীকে স্বামীর বকা, উৎসাহ দিয়ে শেয়ার করলেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


ইংরেজিতে কন্টেন্ট করা নারীকে স্বামীর বকা, উৎসাহ দিয়ে শেয়ার করলেন প্রিয়াঙ্কা

ভারতের যশোদা লোধি নামের এক নারী ইংরেজিতে কনটেন্ট তৈরি করার জন্য প্রায়ই স্বামীর বকা শুনতে হতো। এক ভিডিওতে তিনি তার স্বামীর বকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। পরে, সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যশোদাকে উৎসাহ প্রদান করেন।

ভারতের গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যশোদা লোধি উত্তর প্রদেশের অধিবাসী এবং ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামের ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখানোর ভিডিও তৈরি করতেন। ভিডিও তৈরি না করার জন্য তার স্বামী প্রায়ই তাকে বকা দিতেন। ক্ষেতের কাজে ব্যস্ত থাকার সময়, তিনি একটি ভিডিও তৈরি করেন যেখানে তিনি তার স্বামীর বকার কথা শেয়ার করেন। প্রিয়াঙ্কা চোপড়া তার এই ভিডিও শেয়ার করার জন্য প্রশংসা করেন।

যশোদা জানান, প্রিয়াঙ্কা চোপড়া তার ভিডিও শেয়ার করার পর তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় ৪ লাখ বেড়ে গেছে। পাশাপাশি, ইউটিউবেও তার অনুসারীর সংখ্যা ৪ লাখের বেশি হয়ে গেছে।

প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ জানিয়ে যশোদা ইনস্টাগ্রামে লিখেছেন, "যেকোনো কাজই ছোট নয়। নিজের কাজ চালিয়ে গেলে একদিন সফলতা পাওয়া যায়। অন্যকে শেখানোর ছোট ছোট চেষ্টা আমার জন্য বড় অর্জন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, মধুপুর ব্রাঞ্চ অফিসের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৫০ জন সদস্যের প্রত্যেকের মাঝে একটি করে আম, লেবু, পেয়ারা ও মেহগনি গাছের চারা দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএফপির রিজিওনাল ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমাদ, বিজিএসের সিডিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আঃ হামিদ, বিজিএস এমএফপির মধুপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. ফিরোজ মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে বিজিএসের সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, পিও (কৃষি) মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (ইন্সটিটিউশন বিল্ডিং) মো. সুরুজ মিয়া ও এসডব্লিউ মো. নুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন হোসেনপুরের সন্তান আনোয়ার পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন হোসেনপুরের সন্তান আনোয়ার পারভেজ
 
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘গুণী শিক্ষক সম্মাননা পদক-২০২৬’ পেয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরের সন্তান মো. আনোয়ার পারভেজ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তাঁর হাতে সম্মাননা পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেন।
জানা গেছে, এ বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন গুণী শিক্ষককে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত ১০ জনের তালিকায় পঞ্চম স্থান অর্জন করেন আনোয়ার পারভেজ। তিনি বর্তমানে কিশোরগঞ্জের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত আছেন।
তিনি হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের মো: নাজিম উদ্দিনের সন্তান এবং ৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট। আনোয়ার পারভেজ হোসেনপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হোসেনপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৫তম বিসিএস (নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে সরকারি হাই স্কুলে শিক্ষকতায় যোগদান করে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন।
অনুভূতি প্রকাশ করে আনোয়ার পারভেজ বলেন, “বিশ্ব শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নিকট থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই সম্মাননা আমার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আজীবন কাজ করে যেতে চাই।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%