ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব


রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব

ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দেখালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে একযোগে দুই প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার গনজালো গার্সিয়া ও সেজার পালাসিওসকে দলে ভিড়িয়েছে তারা।

দুই স্প্যানিশ তারকা ক্র্যাভেন কটেজে পাঁচ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে যোগ দিয়েছেন।

২২ বছর বয়সী ফরোয়ার্ড গনজালো গার্সিয়ার জন্য ফুলহামকে প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন ফুলহাম ম্যানেজার আলভারো আরবেলোয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। তিনি পুরনো গুরুকে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এবং এখানে আসতে পেরে দারুণ আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য বোর্ড ও আরবেলোয়াকে ধন্যবাদ। নতুন মিশন শুরু করার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

গত মৌসুমে রিয়ালের সিনিয়র দলের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে গার্সিয়া ৮টি গোল করেছেন। সেইসাথে স্পেনের জাতীয় দলের হয়ে তিনি অভিষেকও করেছেন। গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ গোলদাতাও ছিলেন তিনি।

গার্সিয়ার পথ ধরেই ক্র্যাভেন কটেজে যোগ দিয়েছেন রিয়ালের ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সেজার পালাসিওস। যদিও ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি হয়েছে, তবে ক্লাবের ইচ্ছা থাকলে দুজনেরই চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পালাসিওসের রিয়ালের সিনিয়র দলের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে ৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেইসাথে তিনি স্পেনের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।

ফুলহাম এই নতুন মৌসুমে আক্রমণভাগে এ দুই স্প্যানিশ প্রতিভাকে এক ছাদের নিচে এনে বড় চমক দেখানোর বার্তা দিয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ এম


৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে র‌্যাব ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র‌্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সংস্থাটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের সদস্যরা জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

র‌্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানের নিরাপত্তা-সংক্রান্ত জারিকৃত আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নেও কাজ করছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক যোগাযোগ ব্যক্তি (কন্টাক্ট), ইনফর্মার ও সোর্স নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া ৪ আগস্ট দিবাগত রাতে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব ফোর্সেস বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিক-বাবরের ব্যাটে উড়ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ এম


শফিক-বাবরের ব্যাটে উড়ছে পাকিস্তান

পাকিস্তান অনেকদিন ধরে টেস্টের ক্ষেত্রে ব্যাটিংয়ের ব্যর্থতার খেসারত দিচ্ছে। চলমান সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আকস্মিক ব্যাটিং ধসের মূল্য হিসেবে ম্যাচটি হারিয়ে ফেলতে হয়েছে তাদের। তবে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানি ব্যাটাররা জ্বলে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানের জবাবে প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি এবং অধিনায়ক বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে।

সোমবার (৩ আগস্ট) পোর্ট অব স্পেন টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৭৮ রানে পিছিয়ে রয়েছে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩৪৪ রানে গুটিয়ে দেয়ার পর পাকিস্তান ২ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে।

দিনের শেষভাগে আব্দুল্লাহ শফিক টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৮৫ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় তিনি ১০৭ রানে অপরাজিত রয়েছেন। সেঞ্চুরির পথে অধিনায়ক বাবর আজমও হাঁটছেন। ১২৬ বল খেলে ১০ চার এবং ১ ছক্কায় তিনি ৮৬ রানে অপরাজিত আছেন। শফিক এবং বাবর তৃতীয় উইকেটের জুটিতে ১৬৮ রান যোগ করেছেন।

এর আগে ইনিংসের শুরুতেই পাকিস্তান ইমাম-উল-হককে হারায়। দলীয় ৩৪ রানের সময় শামার জোসেফের বলו আউট হন ইমাম। তিনি ১৭ বল খেলে ১৪ রান করেন। অপর ওপেনার আজান ওয়াইস আউট হওয়ার আগে ৭১ বল খেলে ১০ চারে ৫৫ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোসেফ এবং জোমেল ওয়ারিকান ১টি করে উইকেট শিকার করেন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ১০৫.৪ ওভারে ৩৪৪ রানে অলআউট হয়। ছয় ও সাতে নামা জাস্টিন গ্রেভস ও অধিনায়ক রোস্টন চেজ যথাক্রমে ৭৩ ও ৭০ রান করেন। এছাড়া ব্রেন্ডন কিং ৪৬ রান করেন।

পাকিস্তানের পক্ষে সাজিদ খান ৪টি, মোহাম্মদ আলী, উবাইদ শাহ্‌ এবং আলী উসমান ২টি করে উইকেট শিকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির কাছে ক্ষমা চেয়েও ঘরছাড়া আন্দোলকারী কিশোরীর পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৫ এম


মোদির কাছে ক্ষমা চেয়েও ঘরছাড়া আন্দোলকারী কিশোরীর পরিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরুদ্ধে আন্দোলনের সময় আপত্তিকর মন্তব্য করার কারণে ১৫ বছর বয়সী এক কিশোরী এবং তার বিধবা মাকে নয়ডার ভাড়া করা বাসা ছেড়ে পালাতে হয়েছে, এমন কথা জানিয়েছেন ওই কিশোরীর মাতা।

ওই কিশোরীর মা বলেছেন, দশম শ্রেণির ছাত্রী যার নাম এখনও বিস্তার করেনি, সে যখন এই বিতর্কে জড়িয়ে পড়ে, তখন থেকেই অসংখ্য পুলিশ এবং অপরিচিত লোকজন তাদের বাসায় যাতায়াত করতে শুরু করে। সেকারণে বাধ্য হয়েই দুই দিন আগে তারা বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে।

তিনি জানান, তার মেয়ে ক্ষমা চেয়েছে এবং প্রধানমন্ত্রীও তাকে ক্ষমা করেছেন। কিন্তু তারপরেও তাদের পরিবার নিয়মিত হয়রানির শিকার হচ্ছে।

মাতা বলেন, আমি একাই মেয়েকে বড় করছি। ২০১৯ সালে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। আমার ছোট ছেলে শ্বশুরবাড়ির লোকজনের কাছে থাকে। অনেক মানুষ এবং পুলিশ বারবার আমাদের বাড়িতে এসে উপস্থিত হচ্ছে, সাবধান করে বলতে চাই, আমরা কীভাবে সেখানে থাকতে পারি?

তিনি কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন যেন তাদের পরিবারকে আর হয়রানি না করা হয়।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, কিছুদিন আগে দিল্লির জন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজিপি) ডাকা আন্দোলনে অংশ নিয়ে ওই কিশোরী প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছে। এর ফলে নয়ডা পুলিশ কিশোরীর বয়স ২৫ দেখিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে।

১ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে ওই কিশোরী ক্ষমা চেয়ে বলছিল, এটি তার জীবনের প্রথম এবং শেষ ভুল। সে বিক্ষোভস্থলে অংশগ্রহণকারীদের প্রভাবে এমন মন্তব্য করছে বলে জানান। ভিডিওতে দেখা যায়, কিশোরীটি বলছে, আমি সেখানে ছিলাম এবং অনেকেই প্রধানমন্ত্রী মোদিকে গালিগালাজ করছিল। সাথে সাথে তারা অন্যদেরকেও এসব বলতে উসকানি দিচ্ছিল। আমি এ জন্য লজ্জিত যে, আমি মুখ তুলে তাকাতে পারছি না। আমি পুরো জাতির কাছে ক্ষমা চাইছি। এটি আমার প্রথম ও শেষ ভুল।

ওই শিক্ষার্থীর মাতা জানান, তারা এবং তাদের ভাড়া বাসায় আর থাকতে পারছেন না।

তিনি আরও বলেন, প্রতিবেশীরা তাকে জানিয়েছেন, এখনও কালো রঙের গাড়িতে লোকজন তাদের বাসায় আসছে। উত্তর প্রদেশ পুলিশও এখনো তাদের বাড়িতে আসছে। আমি এবং আমার মেয়ে অন্য একটি স্থানে চলে গেছি। মাত্র দশম শ্রেণিতে পড়ে সে, আর আমি নিজেও শিক্ষার্থীদের পড়াতাম। এখন আমাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, আমাদের কিছুই জানা নেই।

এদিকে, আইনি কাগজপত্রে কিশোরীর বয়স নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পুলিশের জিরো এফআইআর-এ তার জন্ম সাল ১৯৯৪ উল্লেখ করা হলেও, তার মা দাবি করেছেন যে, ২০১০ সালে তার বিয়ে হয় এবং ২০১১ সালে তিনি মেয়ে এবং ২০১৪ সালে ছেলে জন্ম দিয়েছেন। তার মেয়ে এখনো শিশু এবং তিনি জোর দিয়ে বলেন, "দয়া করে তাকে ক্ষমা করুন এবং আমাদের সকলের মতো স্বাভাবিকভাবে বাঁচতে দিন।"

তিনি ব্যাখ্যা করেন, তার মেয়ে একটি বড় ভুল করেছে এবং সে জন্য ক্ষমাও চেয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা পাওয়ার পরেও মামলাটি কেন নয়ডা থেকে দিল্লিতে পাঠানো হলো? যদি ভবিষ্যতে দিল্লি পুলিশও তাদের বাড়িতে এসে হয়রানি শুরু করে, তাহলে তাদের কি হবে?

নয়ডা পুলিশ শুরুতে যে জিরো এফআইআর দায়ের করেছিল, পরে সেটি দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, তারা এখনো এটি নিয়মিত মামলায় রূপান্তর করেনি এবং কিশোরীর ক্ষমার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা আইনি পরামর্শ নিচ্ছেন।

এদিকে, জন্তর মন্তরের ওই বিক্ষোভের ঘটনায় দাঙ্গা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ প্রায় ১৩টি মামলা দায়ের করেছে। তবে দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। শুধু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা মেডিকেলে অ্যাম্বুলেন্সে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৬ এম


সাতক্ষীরা মেডিকেলে অ্যাম্বুলেন্সে আগুন

 

সোমবার (৩ আগস্ট) রাতে হাসপাতালের পশ্চিম পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। এর পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারের কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরনও ভিন্ন ছিল।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পানি ব্যবহার না করে বিশেষ ফোম ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আগুনে একটি অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%