০৭:২০ পি.এম
বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টার সম্পর্কিত কমিটি ‘নেগোসিয়েশন বৈঠকের’ মাধ্যমে খসড়া চুক্তিপত্র তৈরি করেছে।
এটি অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ এবং অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের চলমান কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
চীনের তৈরি জে-১০সিই ফাইটারের সক্ষমতা নিয়ে আলোচনা করতে গিয়ে উপদেষ্টা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কমব্যাট সিচুয়েশনে একটি বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন ভারতের রাফাল বিমানটি ভূপাতিত হয়েছিল, যা চীনের জে-১০ দ্বারা ঘটেছিল।
এই তথ্য এখন প্রতিষ্ঠিত।
তিনি বলেন, রাফালকে ৪.৫ জেনারেশনের অত্যাধুনিক ফাইটারগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং চীনের তৈরি মাল্টি-রোল ফাইটারটি কমব্যাট সিচুয়েশনে খুব ভালো পারফর্ম করেছে। বাংলাদেশ এই বিষয়টিতে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় যে, আমরা এই পথে সফলভাবে অগ্রসর হচ্ছি।
জাহেদ উর রহমান আরও বলেন, একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, সিমিলার কোয়ালিটির রাফাল বা ইউরো ফাইটার টাইফুন, ইউরোপীয় ভেরিয়েন্টের তুলনায় চীনের ফাইটারগুলোর দাম অনেক কম।
আরও পড়ুন: কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন