ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি পীর সাহেব ফান্দাউক দরবার শরীফের


আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি পীর সাহেব ফান্দাউক দরবার শরীফের

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা, আদর্শ এবং পীর-মাশায়েখদের মূল্যবোধের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকনকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর শাহসুফী মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী।

রোববার (২৩ আগস্ট) ফান্দাউক দরবার শরীফে অনুষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

পীর সাহেব ফান্দাউক দরবার শরীফের বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতি, আকিদা-বিশ্বাস এবং ঐতিহ্য বিবেচনা করা উচিত, যে কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ধর্মবিষয়ক দায়িত্বে এমন ব্যক্তিকে রাখা উচিত নয়, যার কর্মকাণ্ড নিয়ে হানাফি সুন্নি মুসলিম সমাজে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা ও আদর্শের বিরোধী কোনো ব্যক্তি ধর্ম মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে তা দেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ইসলাম, মুসলিম ঐতিহ্য, পীর-মাশায়েখ এবং ওলামায়ে কেরামের অবদান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ফান্দাউক দরবার শরীফ দীর্ঘদিন ধরে কোরআন-সুন্নাহর আলোকে মানুষের নৈতিক ও ধর্মীয় জীবন গঠনে কাজ করে আসছে।

মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী বলেন, “আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে কথা বলছি না। আমাদের বক্তব্য নীতিগত। ধর্ম মন্ত্রণালয় এমন একটি মন্ত্রণালয়, যার সঙ্গে দেশের ধর্মীয় মূল্যবোধ ও মুসলিম জনগণের আবেগ সরাসরি সম্পৃক্ত। তাই এ মন্ত্রণালয়ের দায়িত্বে এমন ব্যক্তিকে দেখতে চাই, যিনি কোরআন-সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা এবং দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতির প্রতি সম্মানশীল।”

তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি সব পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানান। পাশাপাশি কোনো সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়—এমন সিদ্ধান্ত বা অবস্থান থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

সম্মেলনে তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল বক্তব্য প্রদান এবং সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সভাপতি পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, মাওলানা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব পীর মুফতী গিয়াসউদ্দিন আত-তাহেরীসহ বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম এবং ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে আগত মুসল্লিরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সম্মিলিতভাবে জসনে জুলুস এবং আনন্দ মিছিল করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকনের বিরুদ্ধে পীর সাহেব ফান্দাউক দরবার শরীফের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগ এবং প্রত্যাহারের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা ফেরদৌস শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। 'রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ'—এই প্রতিপাদ্য নিয়ে রোববার (২৩ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এ আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভির আহমেদ সিদ্দিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউল করিম বাবু, মাসুদুল হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা খাতুন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রওশনয়ারা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং হেফজুল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান। চ্যাম্পিয়ন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের সদস্য ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী মায়িশা আনজুম, দশম শ্রেণির সাফিয়া আনজুম ও দশম শ্রেণির মাহবুবা ফেরদৌস। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম। একই দলের মাহবুবা ফেরদৌস শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে।

তারুণ্যের উদ্দীপনায় মুখর এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতার্কিকরা যুক্তি, তথ্য ও উপাত্তের মাধ্যমে দুর্নীতির কুফল এবং দুর্নীতি প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা তুলে ধরেন। আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মতো সৃজনশীল ও যুক্তিনির্ভর আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে দুদকের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট, ২৩ আগস্ট, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

আজ রোববার, উপজেলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসীদের মাঝে ট্যাংক বিতরণ কালে তিনি এই সব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, তীব্র লবণাক্ততা অধ্যুষিত উপকূলীয় মোংলাসহ আশপাশ এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট বিদ্যমান। এই সংকট নিরসনে বৃষ্টির পানি সংগ্রহ করে তার মাধ্যমে চাহিদা পূরণে উপকূলের জনগোষ্ঠীর মাঝে পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, উপকূলের কোন মানুষ যেন সুপেয় পানির জন্য কষ্ট না পায়, সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়ার পাশাপাশি সুপেয় পানির উৎস উন্নয়নে সরকারী পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে।

পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে ট্যাংক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এদিন ৬টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : চলতি গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মারা যাওয়ার সংখ্যা ৩০০ জনের বেশি। এ বিষয়টি গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি এ তথ্য প্রদান করেছেন। তিনি জানান, ইউরোপজুড়ে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে এ মৃত্যুর বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

মারিনা ফেরারি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ১৯ জুন থেকে এ পর্যন্ত ৩০১ জন পানির মধ্যে ডুবে মারা গেছেন। ২০২৫ সালের গ্রীষ্মের তুলনায় এই সংখ্যা ১৪ শতাংশ বেশি। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানাচ্ছে।

তিনি এটিকে একটি ‘দুঃখজনক পরিসংখ্যান’ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে, ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ পানিতে নামতে গিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ করেছেন।’ এসময় তিনি বলেন, ‘সাঁতারের জন্য অনুমোদিত বা তত্ত্বাবধানে নেই, এমন জায়গায় অনেক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।’

বিশেষ উল্লেখযোগ্য হল, ১৫ জুলাই ফেরারি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে পানিতে ডুবে প্রাথমিকভাবে ১৪২ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা প্রশাসক গোল্ডকাপে ভোলাহাটকে ৪-০ গোলে গোমস্তাপুর উপজেলার জয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


জেলা প্রশাসক গোল্ডকাপে ভোলাহাটকে ৪-০ গোলে গোমস্তাপুর উপজেলার জয়

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের (নতুন) দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই ম্যাচে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল ৪-০ গোলে ভোলাহাট উপজেলা দলকে হারিয়ে জয়ী হয়। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় হচ্ছে।

তৃতীয় ম্যাচে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, শেখ মোহম্মহ ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর উপজেলা দল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রতিপক্ষ ভোলাহাট উপজেলা দল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও গোমস্তাপুর দলের দাপটের সামনে তারা সুবিধা করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলায় গোমস্তাপুর ৪-০ গোলে জয়ী হওয়ার মাধ্যমে বড় ব্যবধানে তাদের জয় নিশ্চিত করে।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোমস্তাপুর উপজেলার ১২ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবু বাক্কার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

গ্যালারিতে খেলা দেখতে দর্শক এবং ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এ ধরনের বড় আয়োজনের ফলে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার জন্য এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ এবং সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে, বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%