০৮:১০ পি.এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : চলতি গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মারা যাওয়ার সংখ্যা ৩০০ জনের বেশি। এ বিষয়টি গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববার দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি এ তথ্য প্রদান করেছেন। তিনি জানান, ইউরোপজুড়ে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে এ মৃত্যুর বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
মারিনা ফেরারি ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, ১৯ জুন থেকে এ পর্যন্ত ৩০১ জন পানির মধ্যে ডুবে মারা গেছেন। ২০২৫ সালের গ্রীষ্মের তুলনায় এই সংখ্যা ১৪ শতাংশ বেশি। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানাচ্ছে।
তিনি এটিকে একটি ‘দুঃখজনক পরিসংখ্যান’ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে, ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫
তিনি আরও বলেন, ‘অনেক মানুষ পানিতে নামতে গিয়ে ঝুঁকিপূর্ণ আচরণ করেছেন।’ এসময় তিনি বলেন, ‘সাঁতারের জন্য অনুমোদিত বা তত্ত্বাবধানে নেই, এমন জায়গায় অনেক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।’
বিশেষ উল্লেখযোগ্য হল, ১৫ জুলাই ফেরারি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে পানিতে ডুবে প্রাথমিকভাবে ১৪২ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন