১০:৩১ এম
ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ এ পৌঁছেছে। দেশের তথ্য মন্ত্রণালয় রবিবার প্রকাশিত সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একই সঙ্গে, আহত ও গৃহহীন মানুষের সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে।
তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৪৭০ জন আহত হয়েছেন। অন্যদিকে, নিজেদের বাড়িঘর হারিয়ে গৃহহীন হয়েছেন ১৭ হাজার ৩৪৫ জন। উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ভিন্ন মত, ভিন্ন পথ: আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য
এদিকে, ভূমিকম্পের পর সরকারের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। অনেক মানুষ অভিযোগ করেছেন, দুর্যোগের পর সরকার যথাযথভাবে দ্রুত পদক্ষেপ নিতে পারেনি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশস্ত সহায়তা পৌঁছাতে পারেনি। ফলে জনমনে অসন্তোষ বাড়ছে।
এমন পরিস্থিতিতে রবিবার ভেনেজুয়েলার ২১৫তম স্বাধীনতা দিবসের উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
ভাষণে তিনি ভূমিকম্পের পর সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে কথা বলেছেন এবং সমালোচনার জবাব দেন। রদ্রিগেজ জানান, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে উদ্ধারকাজ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়া যায়। তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের আরো দ্রুত ও কার্যকর মোকাবেলায় একটি নতুন সামরিক ইউনিট গঠন করা হবে। এই ইউনিট জরুরি পরিস্থিতিতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা করবে।
সরকারের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হলেও, ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি এখনও কঠিন অবস্থানে রয়েছে। বহু মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার জন্য অপেক্ষা করছেন।
আরও পড়ুন: পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন