০৩:০৩ পি.এম
মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরে গেলেও একটি রাজনৈতিক গোষ্ঠী আন্দোলনকে উসকে দেয়ার চেষ্টা করছে।
সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, আটক হওয়া অধিকাংশ ব্যক্তিই নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী।
আটকদের মধ্যে একজন ইমরান। তার বাড়ি গোপালগঞ্জে। মোবাইল ফোনে আন্দোলন উসকে দেয়ার তথ্য পাওয়া গেছে। তিনি মিথ্যা পরিচয়ে আন্দোলন করার কারণ সম্পর্কে কোনো উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে? প্রশ্ন সামান্তা শারমিনের
যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, আটকের কিছু সময় আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বে কিছু মানুষ জড়ো হয়। তারা সড়কে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দেয় এবং আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।
তিনি আরও জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।
মিরপুরে সংঘর্ষের ঘটনায় রবিবার থেকে এ পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে এবং পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, কণ্ঠরোধের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন