ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: চসিক প্রশাসক


শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক হিসেবে গড়ে তোলার জন্য একটি সুন্দর, নিরাপদ ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও টেকসই উন্নয়নের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

আজ সোমবার ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তি র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা এস এম জাকারিয়া ও স্ত্রী বরখাস্ত

প্রশাসক আরও বলেন, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে শান্তি, সম্প্রীতি, পরিবেশের ভারসাম্য ও মানবিক মূল্যবোধ সর্বাধিক গুরুত্ব পাবে। এই লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি ইউনেস্কো ক্লাবের উদ্যোগের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

র‌্যালিটি ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন অঞ্জন শেখর দাশ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু, সিনিয়র সহ-সভাপতি নীলরতন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন কাজী আশেক ই ওয়াহেদ এবং সহ-সভাপতি ইকবাল ইমাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা ৭২ হাজার ইরাক-কুয়েত প্রত্যাগতদের ১০ দফা দাবিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন্স লিগের বল সরবরাহে অ্যাডিডাসের জায়গায় নাইকি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


চ্যাম্পিয়ন্স লিগের বল সরবরাহে অ্যাডিডাসের জায়গায় নাইকি

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : আগামী মৌসুম থেকে উয়েফার অফিশিয়াল বল সরবরাহের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে নাইকি। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলের ডিজাইনে পরিবর্তন আসছে।

ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় বিখ্যাত তারকাখচিত নকশার অ্যাডিডাস বলটি ২০২৬-২৭ মৌসুমের ফাইনালে শেষবারের মতো ব্যবহৃত হবে।

নতুন নাইকি বলের ডিজাইনে প্রতিযোগিতার লোগোতে ব্যবহৃত তারকাদের নকশা থাকবে কি না, সে বিষয়ে উয়েফা এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। সংস্থাটি এক বিবৃতিতে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ব্যবহৃত ‘বিখ্যাত তারকাখচিত বলের’ কথা উল্লেখ করেছে।

২০২৭-২৮ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের জন্য উয়েফার অফিশিয়াল বল সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড নাইকি।

২০০১ সাল থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বল সরবরাহ করে আসছিল জার্মান ব্র্যান্ড অ্যাডিডাস। তবে দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার শেষ হচ্ছে।

নাইকি ফুটবলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার ক্যামিলো আন্দ্রাদে বলেন, ‘দুই দশকেরও বেশি সময় পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি। প্রথমবারের মতো তিনটি প্রধান প্রতিযোগিতাসহ উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোতে নাইকির ম্যাচ বল সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘ফুটবল বিশ্বের খেলা, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বল। প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড়ের মধ্যে একমাত্র সাধারণ বিষয় হলো এই বল। নাইকির জন্য এটি দীর্ঘমেয়াদি অঙ্গীকার। খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা উদ্ভাবনের নতুন সীমা অতিক্রম করতে চাই। একই সঙ্গে এসব প্রতিযোগিতার মর্যাদা ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে এমন বল তৈরি করতে চাই, যা ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থকের মধ্যে সৃষ্টিশীলতা, স্বতঃস্ফূর্ততা ও আনন্দের প্রতিফলন ঘটাবে।’

উয়েফা ও ইউরোপের ক্লাবগুলোকে একীভূত করা সংস্থা ইউসি৩-এর সহ-ব্যবস্থাপনা পরিচালক গাই-লরাঁ এপস্টেইন বলেন, ‘২০২৭ সাল থেকে উয়েফার পুরুষ ক্লাব প্রতিযোগিতাগুলোর অফিশিয়াল ম্যাচ বল সরবরাহকারী হিসেবে নাইকিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রীড়াঙ্গনে সমৃদ্ধ ঐতিহ্য, সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক প্রভাবের অসাধারণ সমন্বয় রয়েছে নাইকির। বিশ্বজুড়ে সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপনেরও সক্ষমতা রয়েছে তাদের।’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রতিটি পর্যায়ে উদ্ভাবন, গুণগত মান ও পারফরম্যান্স নিশ্চিত করতে মাঠের ভেতরে ও বাইরে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় দুই মার্কিন কর্মকর্তার উদ্দেশে ইরানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


‘তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় দুই মার্কিন কর্মকর্তার উদ্দেশে ইরানের হুমকি

ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় ১৬৮ শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তা খুঁজে বের করার হুমকি প্রদান করেছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই হুমকি জানায়।

দূতাবাসটি আট মাস আগে প্রকাশিত একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করে চার শব্দের বার্তায় উল্লেখ করে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

পোস্টে উল্লিখিত দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হয়। তারা হলেন– ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।

গত ২৯ মার্চ প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন। ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক, যারা তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। এতে মিনাবের একটি স্কুলে ১৬৮ নিরপরাধ শিশু নিহত হয়।’

পোস্টে আরো উল্লেখ করা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’ এইভাবে শিশুদের হত্যার জন্য প্রকাশ্যে ওই দুই কর্মকর্তাকে দায়ী করে ইরানি দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

পিরোজপুরের কাউখালীতে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের রাস উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী ও পুলিশ সুপার মোঃ তালেবুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় আশ্রম এলাকা পরিদর্শন করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
উৎসব চলাকালীন সময়ে লাখো ভক্ত-দর্শনার্থীর সমাগম ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সুগম করা, সুশৃঙ্খল গাড়ি পার্কিং, সুপরিসর অনুষ্ঠানের স্থান নির্ধারণ, খাবার রান্নার ঘর স্থাপন, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সময়োপযোগী সূচি নির্ধারণসহ প্রতিটি বিষয়ের খোঁজখবর নেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট আয়োজক কমিটি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) এবাদ আলী। এছাড়া শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডলসহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী
উৎসবের প্রস্তুতি সম্পর্কে বলেন,
"শ্রীগুরু সংঘের রাস উৎসব শুধু কাউখালী বা পিরোজপুর নয়, দেশের একটি অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে অগণিত ভক্ত ও পুণ্যার্থী এখানে সমবেত হন। তাই উৎসবটি যাতে অত্যন্ত শান্তিময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সিসি ক্যামেরা স্থাপন, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগের ওপর আমরা বিশেষ জোর দিয়েছি। আশা করছি সকলের সহযোগিতায় একটি সুন্দর ও স্মরণীয় রাস উৎসব উপহার দিতে পারব।
পুলিশ সুপার মোঃ তালেবুর রহমান বলেন,
"রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আশ্রম চত্বর এবং এর আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আয়োজক কমিটি ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে সকলে মিলে একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


হুথিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদির

সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চলে এই ড্রোনগুলো প্রতিহত করার খবর পাওয়া গেছে, যা সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই তথ্য সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রে প্রকাশিত হয়েছে।

হুথিদের ধারাবাহিক হামলা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। এসব হামলার ফলে বিমান চলাচল এবং তেল সরবরাহে বিঘ্ন দেখা দিচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। তাই হুথিদের হামলা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও উদ্বেগ সৃষ্টি করছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%