ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বাজিতপুর সমিতি-ঢাকার সম্মেলনের প্রস্তুতি সভা জাতীয় প্রেস ক্লাবে


বাজিতপুর সমিতি-ঢাকার সম্মেলনের প্রস্তুতি সভা জাতীয় প্রেস ক্লাবে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগঠন বাজিতপুর সমিতি-ঢাকার সম্মেলন ২০২৬ উপলক্ষে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বাজিতপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়ী, চিকিৎসক, চাকরিজীবী, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সমিতির সদস্যরা সম্মেলন সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা সভায় উল্লেখ করেন, ঢাকায় বসবাসরত বাজিতপুরের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে সমিতিকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সামাজিক সহায়তা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতির সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল

তারা বলেন, বাজিতপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একই প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধ করা সমিতির অন্যতম লক্ষ্য। নিজেদের পেশাগত অবস্থান ও ব্যস্ততার বাইরে এলাকার মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তারা আরো বলেন, ‘বাজিতপুরের মানুষ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঢাকায় থাকা এই মানুষগুলোকে একটি শক্তিশালী সামাজিক বন্ধনে যুক্ত করতে পারলে এলাকার জন্যও অনেক ভালো কাজ করা সম্ভব।’

আয়োজকরা জানান, ‘চলতি মাসেই একটি দিনক্ষণ ঠিক করে সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এর মাধ্যমে নতুন নেতৃত্ব ও নতুন কর্মপরিকল্পনা তৈরি হবে। বাজিতপুরের মানুষের কল্যাণে সমিতিকে আরো সক্রিয় করার সুযোগ তৈরি হবে।’

সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সদস্যদের অংশগ্রহণ, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাজিতপুরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় নেতারা সম্মেলন সফল করতে ঢাকায় বসবাসরত বাজিতপুরের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর সমিতি ঢাকার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান দিলীপ, সদস্য সচিব সাবেক সিনিয়র জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভূইয়া। এ ছাড়া সমিতির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যদের মধ্যে ছিলেন- সাবেক বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক মনোজ কান্তি রায়, সমিতির সিনিয়র সদস্য বাচ্চু মিয়া, ব্যবসায়ী ঝন্টু কুমার সাহা, সাংবাদিক ফারুক আহমেদ, মো. সেলিম আহমেদ, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ব্যবসায়ী আবুল হাসনাত লরেল, শামীম ইমাম, শাহরিয়ার শামীম, সুশান্ত কুমার ঘোষ, শহীদুল ইসলাম দুলাল ও মো. ফারুকসহ বিভিন্ন পেশাজীবী শতাধিক সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অর্ঘ্যের পাশে দাঁড়ালেন সায়লা কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী অর্ঘ্যের পাশে দাঁড়ালেন সায়লা কবির

ক্যান্সারে আক্রান্ত গণবিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সত্যব্রত ঘোষ অর্ঘ্যের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা সায়লা কবির। শুক্রবার (২ অক্টোবর) তিনি অর্ঘ্যের হাতে ব্যক্তিগত অনুদান হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

অর্ঘ্য, যিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সুপ্রিয় ঘোষের ছেলে, বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তাঁর নাক ও গলায় ক্যান্সার শনাক্ত হয়েছে। এরপর থেকে শুরু হয়েছে দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসা। অর্ঘ্য ও তাঁর পরিবার জানান, চিকিৎসায় ইতিমধ্যে ১০ লাখ টাকার বেশি খরচ হয়েছে, যার মধ্যে কয়েক দফা কেমোথেরাপি অন্তর্ভুক্ত রয়েছে।

পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা এখন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে খবর পেয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির অর্ঘ্যের পাশে দাঁড়ান। তিনি নগদ অর্থ সহায়তার পাশাপাশি ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুদান ও সহযোগিতার ব্যবস্থা করার আশ্বাসও দেন।

অর্ঘ্য কালের কণ্ঠকে বলেন, ‘কয়েক মাস আগে আমার নাক ও গলায় ক্যান্সার ধরা পড়ে। কয়েকটি কেমোথেরাপিসহ চিকিৎসায় এরই মধ্যে ১০ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এই মুহূর্তে পারিবারিকভাবে চিকিৎসার খরচ চালিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। আমরা অনেকটা অসহায় অবস্থায় পড়ে গিয়েছিলাম। এ অবস্থায় খবর পেয়ে এমপি স্যারের সহধর্মিণী সায়লা কবির ম্যাম আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজে এসে আমাকে নগদ অর্থ সহযোগিতা করেছেন। তাঁর এই মানবিক সহযোগিতা আমার মতো একজন অসহায় রোগীর জন্য অনেক বড় পাওয়া। আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

সায়লা কবির কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল একজন মেধাবী শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে পারছে না—এমন খবর পেয়ে আজই আমি তার কাছে চলে এসেছি। ব্যক্তিগতভাবে নগদ অনুদান দেওয়ার পাশাপাশি ছেলেটির চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি সহায়তার ব্যবস্থা করে দেওয়া হবে। মূলত এমপি মহোদয়ের নির্দেশে অসহায় মানুষের পাশে আমরা অনেকেই আগে থেকেই আছি।’

অর্ঘ্যের বাবা সুপ্রিয় ঘোষ বলেন, ‘আমাদের সামর্থ্য অনুযায়ী ছেলের চিকিৎসা করিয়েছি। এখন আমাদের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমপি মহোদয়ের সহধর্মিণী সায়লা কবির আপা আজ ৫০ হাজার টাকা দিয়েছেন। বাকি চিকিৎসা ব্যয়ের জন্য সরকারি-বেসরকারিভাবে সহযোগিতার ব্যবস্থা করার কথাও দিয়েছেন। ভগবান তাঁদের ভালো রাখুন।’

এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর সম্রাট অংকুর বলেন, অর্ঘ্যের পরিবারের এই সহযোগিতা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদেরও অর্ঘ্যের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অর্ঘ্য ও তাঁর পরিবারের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় মেধাবী এই তরুণ চিকিৎসা নিয়ে আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি গুরুতর অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি গুরুতর অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের জনপ্রিয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।

চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী আজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন যে, মাটি ও মানুষের এই প্রিয় নেতার শারীরিক আরোগ্যের জন্য প্রিয় চাঁদপুরবাসী, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন।

নেতার আকস্মিক অসুস্থতার খবর শুনে পুরো চাঁদপুর ও হাইমচরজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে এসেছে। প্রিয় মানিক ভাইয়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে। চাঁদপুরবাসীর আকুল প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর প্রিয় চাঁদপুরবাসীর সেবায় ফিরে আসতে পারেন। ফি আমানিল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সেফ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


শেরপুরে সেফ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা,

 

শেরপুরে সেফ ফাউন্ডেশনের উদ্যোগ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সেফ ফাউন্ডেশন'-এর পরিচালনায় এবং 'শাহীন স্কুল সজবরখিলা'-এর সার্বিক সহযোগিতায় শেরপুরের প্রায় দুই শতাধিক শিশুদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার সকালের দিকে অনুষ্ঠিত এ আয়োজনের মূল বিষয় ছিল ‘বাংলাদেশের জাতীয় পতাকা রং করা’। আয়োজন শেষে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ মোট ২৩ জন বিজয়ী শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি শিশুদের মধ্যেও তুলে দেওয়া হয় বিশেষ উপহার ও উৎসাহমূলক স্মারক।

আয়োজকদের মতে, বিদ্যালয়বহির্ভূত শিশুদের আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশের সঙ্গে যুক্ত করতেই এ উদ্যোগ। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের জন্য এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, জেলা প্রশাসকের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


চাঁদপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, জেলা প্রশাসকের বক্তব্য

প্রতিটি অকাল শিশুমৃত্যু পরিবারে অন্ধকারের ছায়া ফেলে দেয়, যার পেছনে একটি প্রধান কারণ হলো পানিতে ডোবা। কোমলমতি শিশুদের এই জীবনঘাতী ঝুঁকি থেকে রক্ষা করতে এবং শারীরিক ও মানসিক দিক থেকে একটি চাঙ্গা ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরে একটি বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ পুকুরে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জীবনের সুরক্ষায় ‘লাইফ স্কিল’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি উল্লেখ করেন, “আমাদের চারপাশে নদী-নালা ও জলাশয়ের প্রাচুর্য। এমন ভৌগোলিক বাস্তবতায় সাঁতার জানা কেবল একটি খেলাধুলা বা শারীরিক ব্যায়াম নয়; এটি প্রতিটি মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী দক্ষতা (খরভব ঝশরষষ)। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ-তাদের নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সদর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শিশুদের সুরক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।”

সমন্বিত তত্ত্বাবধান ও জীবনরক্ষার মিশন হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমার নিখুঁত পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে নিরাপদ পরিবেশে শিশুদের সাঁতারের মৌলিক কলাকৌশল এবং পানিতে বিপদের মুহূর্তে করণীয় শেখানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভকামনা জানান: সানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাঁতারু ডা. রফিকুল আলম ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক (ফুটবল কমিটি), চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মো. গোফরান হোসেন, প্রধান শিক্ষক, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি।

এছাড়াও স্থানীয় সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সচেতন অভিভাবক এবং উচ্ছ্বসিত শিশু-কিশোরেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অভিভাবকদের স্বস্তি, শিশুদের উচ্ছ্বাস প্রশিক্ষণ শুরুর পরপরই উপজেলা পরিষদ পুকুর পাড়ে দেখা যায় শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছোট ছোট হাত-পায়ের ঝাপটায় দীর্ঘদিনের অজানা ভয় কাটিয়ে তারা হয়ে উঠছে আত্মবিশ্বাসী।

উপস্থিত অভিভাবকেরা প্রশাসনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বাড়ির কাছে এমন নিরাপদ পরিবেশে সন্তানদের সাঁতার শেখানোর সুযোগ পেয়ে তারা দারুণ স্বস্তিবোধ করছেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা জানান, শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও বেশি শিক্ষার্থীকে এই জীবনরক্ষাকারী প্রশিক্ষণের আওতায় আনার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%