১১:২৭ এম
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কর্তৃক পরিচালিত ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানের সময় ইয়াবা, হেরোইন, গাঁজা এবং চোলাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া, পুলিশ চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল, দুটি পানির পাম্প, একটি পাম্প মোটর এবং অটোরিকশার যন্ত্রাংশ উদ্ধার করেছে।
আরপিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় ২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামীদের পাশাপাশি, মাদক কারবারি ও সেবনকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের ফলে মোট ২ গ্রাম হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা, ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
আরপিএমপি জানায়, মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন