১১:৩৫ এম
ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ছাদে ছোট একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার এই বিষয়ে দেশটির পুলিশ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, উল্ডেনবুর্গ শহরের নিকটে গান্ডারকেসি এলাকার একটি আবাসিক অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এই ছোট আকারের বিমানটি সরাসরি একটি বাড়ির ঢালু ছাদে আঘাত হানে।
এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে, ব্রেমেনের বাসিন্দা ৬৫ ও ৭৭ বছর বয়সী দুই আরোহীর মধ্যে একজন নিহত হয়েছেন এবং অপরজন নিখোঁজ রয়েছেন।
তবে, দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযানের পর বিমানটির ধ্বংসাবশেষ সরানোর সময় পুলিশ নিশ্চিত হয় যে দুর্ঘটনায় থাকা দুই ব্যক্তিই মারা গেছেন। ডেলমেনহর্স্ট পুলিশ বিভাগ এই তথ্য এক বিবৃতিতে জানায়।
ছাদে আটকে থাকা বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তার কারণে যেসব বাসিন্দাকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা পরে তাদের নিজ নিজ ঘরে ফিরে গেছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন