০৮:৪১ পি.এম
বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়, এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি উল্লেখ করেন, ‘সারের ডিলারদের আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছে।
সেই আমল থেকে বাপ-দাদারা মিলে তারা ডিলারি করতেছে।’
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় নীলফামারী ডোমারের চিলাহাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার
তিনি আরো বলেন, ‘আমরা আগের ডিলার বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের দ্বিতীয় পরিপত্র দিয়েছি। তৃতীয় পরিপত্রের সময় বাড়িয়ে দিয়ে প্রতি ইউনিয়নে ইউএনওর মাধ্যমে একজন করে ডিলার নিয়োগ করা হবে।
যার মাধ্যমে জনগণ সহজেই সার পায়।’
সার বিক্রির ক্ষেত্রে কেউ যেন বেশি দাম নিতে না পারে, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আরও পড়ুন: মরমী কবি ও সাহিত্যিকদের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৭ সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার, যার মাধ্যমে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব হবে।
আমাদের এই এলাকা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কৃষি কাজ করতে পারেন, মাছ চাষ করতে পারেন, হাঁস পালন করতে পারেন, সেইভাবে আমরা এই এলাকাগুলোকে মানুষকে স্বাবলম্বী করে তুলব।’
তিনি আরও জানান, ‘আমাদের এই অঞ্চলে প্রতিনিয়ত পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আগে ২০ থেকে ২৫ ফুট নিচেই আমরা টিউবওয়েলে পানি পেতাম। এখন ২০০ ফুট নিচেও পানি পাওয়া যায় না। বরেন্দ্র এলাকায় ৬০০ থেকে ৭০০ ফুট নিচেও পানি পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র
’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সঙ্গে ভারতের ৫৪টি নদী রয়েছে। আজ এই নদীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ, স্লুইসচগেট ও ব্যারাজ দিয়ে পানিকে প্রবাহিত করে বাংলাদেশকে মরুভূমি করার চেষ্টা করা হচ্ছে।’
ভারতের সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘যদি আমাদের বন্ধু মনে করেন তাহলে বাংলাদেশকে মরুভূমি থেকে রক্ষা করার জন্য জাতিসংঘ সনদের ভেতরে বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্যা আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে মনে করব আপনারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চান।’
আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার
অনুষ্ঠানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রেয়াজুল ইসলাম কালুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন