০৯:০৮ এম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশনা প্রদান করেছে। এসব কমিটি গঠন করতে বলা হয়েছে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুদকের চার্জশিট ও বিভাগীয় মামলার সুপারিশ, তবুও বহাল তবিয়তে ভূমি কর্মকর্তা আবুল মনছুর!
রবিবার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে।
এদিকে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করার জন্য তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের তাদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইল [email protected] তে পাঠাতে হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস সদস্য কিথ মরিস এলিসন কোরআনে শপথ নিয়ে ইতিহাস গড়লেন
অধিদপ্তরের চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভ টিজিং প্রতিরোধে কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন