১০:১০ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তথ্যপ্রযুক্তি ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয় নিয়ে।
সোমবার (২২ জুন) সকালে যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক সম্পন্ন হয়, তখন একটি যৌথ সংবাদ সম্মেলনেও তিনি এই তথ্য দেন।
সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের গুরুত্ব স্মরণ করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
প্রধানমন্ত্রী তার বক্তব্যে মন্তব্য করেন যে, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে সংকটের বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়েছে, পাশাপাশি সমস্যা সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যহ্নভোজে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান, সহ সফরসঙ্গীরা। এই মধ্যহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গান পরিবেশনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন।
আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন