ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে আমার দেশ-এর সাংবাদিক একরামুল কবীর মুক্তের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর


গোপালগঞ্জে আমার দেশ-এর সাংবাদিক একরামুল কবীর মুক্তের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর মুক্তর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের নবীনবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পরিবারের সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে। এরপর তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এক পর্যায়ে সাংবাদিকের বৃদ্ধ মায়ের ভবনের গ্লাসও ভাঙচুর করা হয়। এ সময় তার মা ঘরের ভেতরে একা ছিলেন। পরে স্থানীয় লোকজন এসে দুর্বৃত্তদের ফিরিয়ে দেয়।

সাংবাদিকের মা হুরিয়া খানম জানান, বেশ কয়েকজন ব্যক্তি তার ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা এবং ভবনের গ্লাস ভাঙচুর করে। যাওয়ার সময় তারা তার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার হুমকি দেয়।

আরও পড়ুন: দিরাইয়ে বিশুদ্ধ পানির সংকটের মধ্যেই সরকারি নলকূপ ঘরের ভেতরে, ব্যক্তিগত সম্পত্তি দাবি আবু তালিবের

সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেন, দুর্বৃত্তরা ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিজের রায়ের পর সু চি ও মিন অং হ্লাইংয়ের ভবিষ্যৎ কী হবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


আইসিজের রায়ের পর সু চি ও মিন অং হ্লাইংয়ের ভবিষ্যৎ কী হবে?

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমার রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে এই রায়ের প্রভাব সাবেক নেত্রী অং সান সু চি এবং সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের ওপর কিভাবে পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবরটি বিবিসির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রায় প্রদান করে। রায়ের সময় আলোচিত ঘটনাগুলোর অধিকাংশই সু চির নেতৃত্বাধীন সরকারের সময়ে ঘটেছিল। এমনকি দ্য হেগে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ের নেতৃত্বও দিয়েছিলেন তিনি।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর হামলা চালানো সেনাবাহিনীর কার্যক্রমের ওপর সু চির নিয়ন্ত্রণ ছিল খুবই সীমিত। তবে তিনি সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করেননি। বরং সহিংসতার সংবাদ প্রকাশকে তিনি ‘ভুল তথ্যের হিমশৈল’ হিসেবে অভিহিত করেছিলেন।

সু চি সেনাবাহিনীর সঙ্গে অত্যন্ত জটিল সম্পর্ক সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। ওই বাহিনীর প্রধান মিন অং হ্লাইং ছিলেন, যিনি রোহিঙ্গাদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে এই সামরিক প্রধানই অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করেন এবং তাকে কারাবন্দি করেন।

সেনাবাহিনীর সমালোচনা করতে না পারার পেছনে রাজনৈতিক বাস্তবতা ভূমিকা রাখতে পারে। তবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ এবং আইসিজের রায় সু চির ভাবমূর্তিতে স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, রায়ের সবচেয়ে বড় প্রভাব পড়ার কথা মিন অং হ্লাইংয়ের ওপর। বর্তমানে বিতর্কিত সামরিক শাসক হিসেবে ক্ষমতায় থাকা এই ব্যক্তি ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর অভিযান চালানো বাহিনীর প্রধান ছিলেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি। এই অবস্থায় আইসিজের রায় তার জন্য নতুন চাপ সৃষ্টি করতে পারে।

তবে আইসিজে বলেছে, ২০১৭ সালের সেপ্টেম্বরের শুরুতে রোহিঙ্গাবিরোধী অভিযানের সময় মিন অং হ্লাইংয়ের দেওয়া উসকানিমূলক বক্তব্যগুলো গণহত্যায় উসকানিমূলক বিদ্বেষমূলক বক্তব্যের পর্যায়ে পড়ে—এমন প্রমাণ আদালত পায়নি।

তবুও ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে মিন অং হ্লাইংকেই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করা হচ্ছে। তবে বিশ্বের অধিকাংশ দেশে তার ভাবমূর্তি ইতোমধ্যে নেতিবাচক। ফলে নতুন এই রায়ে তা কতটা বদলাবে, তা নিয়ে সংশয় রয়েছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী এশিয়ার কিছু দেশের কাছে হেগের এই রায় খুব বেশি গুরুত্ব নাও পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় মাদরাসা ও এতিমখানার উন্নতিকল্পে ইসলামি জালসার প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


নলডাঙ্গায় মাদরাসা ও এতিমখানার উন্নতিকল্পে ইসলামি জালসার প্রস্তুতিমূলক সভা

নাটোরের নলডাঙ্গায় ইসলামি জালসার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যা নুরানি হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানার উন্নতিকল্পে আয়োজন করা হয়।

এই সভাটি বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী নুরানি হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইসলামি জালসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর কবির।

আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান এবং অত্র এলাকার সহস্রাধিক মুসল্লীগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সঞ্চয়পত্রের সেবা তিন দিন ধরে বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


সঞ্চয়পত্রের সেবা তিন দিন ধরে বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ডাউন থাকার কারণে সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সঞ্চয়পত্র কেনা এবং বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা। একই সঙ্গে আয়কর রিটার্ন জমার জন্য প্রয়োজনীয় উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্রও দিতে পারছেন না তারা। এর ফলে রিটার্ন জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন করদাতারা। এমনকি ই-রিটার্নে তথ্য পূরণ করে সাবমিটের অপেক্ষায় থাকা আবেদনগুলোও আটকে গেছে। সার্ভার বিপর্যয়ের কারণে সঞ্চয়পত্রের গ্রাহকরা ভোগান্তিতে রয়েছেন।

আব্দুল আউয়াল খান নামের একজন গ্রাহক জানান, সঞ্চয়পত্রের মাসিক মুনাফার অর্থ দিয়ে তার সংসারের খরচ চলে। কিন্তু গত কয়েক দিন ধরে তিনি সেই টাকা তুলতে পারছেন না। ব্যাংকে যোগাযোগ করে জানতে পেরেছেন, সার্ভার ডাউন থাকার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "এত গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।"

বৃহস্পতিবার সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আমার দেশকে জানান, গত তিন দিন ধরে সার্ভার ডাউন রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেবা চালু হয়ে যাবে। তবে রাতের পরেও আগামী রোববার ছাড়া গ্রাহকরা লেনদেন করতে পারবেন না। রোববার সকাল ৯টা থেকে লেনদেন শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে জানা যায়, গত মঙ্গলবার থেকে সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এরপর থেকেই সঞ্চয়পত্রের সব ধরনের বিক্রি বন্ধ রয়েছে। সঞ্চয়পত্র কিনতে আসা অনেক গ্রাহককে ফিরে যেতে হচ্ছে। একইভাবে যাদের মুনাফা উত্তোলনের সময় হয়েছে, তারাও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না।

সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট আয়ের অনেক মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকায় তাদের ভোগান্তি আরও বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আমিনুল হক

কক্সবাজার জেলা বেকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের উন্মুক্ত মতামত ও সম্মতির ভিত্তিতে মো. আমিনুল হককে সভাপতি এবং মোহাম্মদ আয়ুব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহষ্পতিবার কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসাইন, সহসভাপতি নুরুল কবির, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।

নবনির্বাচিত সভাপতি মো. আমিনুল হক তাঁকে সভাপতি নির্বাচিত করায় জেলার সকল বেকারী মালিক, সমিতির সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, কক্সবাজার দোকান মালিক ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার আবু জাফর এবং মসজিদ রোডের বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দিনের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেকারী শিল্পের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%