০৫:১৮ পি.এম
সিংড়া উপজেলায়, জেলার অন্তর্গত, আজ প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষণা করা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে শুরু হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম।
আজ শুক্রবার, উপজেলার বালুয়া বাসুয়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, সিংড়া পৌর এলাকা ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে জিয়া পরিষদের উদ্যোগে চলতি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন