ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায়, কুতুপালং ক্যাম্পে আনন্দ


রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায়, কুতুপালং ক্যাম্পে আনন্দ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। অবশেষে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় প্রদান করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), যা নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষিত এই রায়কে কেন্দ্র করে শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার বাসিন্দা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

বিচার ও ন্যায়বিচারের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা রোহিঙ্গাদের কাছে এই রায় নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পজুড়ে আনন্দের আবহ তৈরি হয়। নারী-পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সী রোহিঙ্গারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের কণ্ঠে ছিল ন্যায়বিচার পাওয়ার আনন্দ এবং চোখেমুখে ছিল দীর্ঘদিনের স্বপ্ন-নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।

উল্লাস প্রকাশের পাশাপাশি রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন আদালতের এ ঐতিহাসিক রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। তাঁদের দাবি, মিয়ানমারে নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা, মৌলিক অধিকার এবং বসতভিটায় ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হোক। শুধু বিচার নয়, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে বসবাসের নিশ্চয়তাই এখন তাঁদের প্রধান প্রত্যাশা।

আরও পড়ুন: রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত সউদী জোট

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। পরবর্তীতে গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর আদালত রায়ে ঘোষণা করেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালত মিয়ানমারকে গণহত্যা-সংক্রান্ত অপরাধের তদন্ত, দায়ীদের বিচার, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দেন। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও রায়ের নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রায় ঘোষণার মধ্য দিয়েই তাঁদের দুর্ভোগের অবসান হচ্ছে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আদালতের নির্দেশনা কত দ্রুত বাস্তবায়িত হবে এবং কবে নাগাদ তাঁরা নিজ দেশে নিরাপদে ফিরে যেতে পারবেন।

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গাদের বৃহস্পতিবারের আনন্দ-উল্লাসের মধ্যে বারবার উচ্চারিত হয়েছে একটি প্রত্যাশা, আর শরণার্থী জীবন নয়, এবার ফিরতে চান নিজেদের জন্মভূমি রাখাইনে।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা দিল সিপিজে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে স্ত্রীর ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


দিরাইয়ে স্ত্রীর ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে স্ত্রীর দায়ের করা ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক মো. মুক্তাদির রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তার হওয়া মো. মুক্তাদির রহমান দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের মানিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে তাঁর স্ত্রী দিরাই উপজেলার কাইমা মধুপুর এলাকার বাসিন্দা সোনালী আক্তার বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
স্ত্রীর দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় একজন শিক্ষকের গ্রে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগড়ে সেনা-পুলিশের অভিযানে দেশীয় পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


রামগড়ে সেনা-পুলিশের অভিযানে দেশীয় পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা গুলি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক সাগর দেবনাথ ওই এলাকার প্রয়াত জদু দেবনাথের ছেলে হিসেবে পরিচিত।

সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) একটি দল রামগড় থানার পুলিশ সদস্যদের সাথে মিলে এই অভিযান চালায়। অভিযানের সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে রামগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম এ বিষয়ে জানান, "সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়ির আদালতে সোপর্দ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত এখন নতুন এক খেলা খেলছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ভারত এখন নতুন এক খেলা খেলছে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একটি বড় ধরনের আলোচনার সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি বলেছেন, বর্তমানে ভারত সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।

শুক্রবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য প্রকাশ করেছে।

মোদি তার পোস্টে গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেছেন। তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকে কটাক্ষ করেছেন।

এনডিটিভি জানাচ্ছে, জনপ্রিয় ভিডিও গেম জিটিএ-৬ মুক্তির বিষয়টিকে কাজে লাগিয়ে মোদি গত ১৩ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। তার সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টে দেখা যায়, ২০১৩ সালে জিটিএ-৫ মুক্তির পর থেকে জিটিএ-৬ আসা পর্যন্ত ভারত কীভাবে এগিয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’

পোস্টে দেওয়া একাধিক ছবিতে গত এক দশকে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমে আসার পাশাপাশি ভারতের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারের দিকেও কটাক্ষ করা হয়েছে। পোস্টের ছবিগুলোতে ‘প্রাইসডাউন’ ফন্ট ব্যবহার করা হয়েছে, যা জিটিএ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় বিশেষভাবে পরিচিত।

পোস্টে উল্লেখ করা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দটি ব্যবহার করেন।

বিদেশি পুঁজির প্রবাহের ওপর অতিরিক্ত নির্ভরশীল এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো হলো ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ভারতের নাম আর এই তালিকায় নেই।

মোদি পোস্টে ভারতের অন্যান্য অর্জনের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ব্যাপক উন্নতি, মহাকাশ প্রযুক্তি খাতে নিবন্ধিত ৪৪০টি স্টার্টআপ এবং বিদ্যুতায়নের ক্ষেত্রে অগ্রগতি উল্লেখ করেছেন।

গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেও পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভি জানাচ্ছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে দেখা গেছে।

গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেও পোস্টে একটি বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে (জিবি) ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমে এসেছে।

এছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকেও মোদির পোস্টে অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করার জন্য পরিচিত প্রধানমন্ত্রী মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক এবং প্রায় দুই হাজার মন্তব্য পড়ে। বেশির ভাগ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন বলে দেখা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে জিটিএ-৬। এর আগের মূল সংস্করণ জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।

ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির প্রি-অর্ডার থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। ইতিহাসে কোনো গেমের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ প্রি-অর্ডার থেকে আয়ের রেকর্ড।

আরতিভি/এসএইচএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা

ব্রাজিলের জার্সিতে বিশ্বমঞ্চে খেলার পাশাপাশি ইউরোপের নামী ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের প্রতিনিধিত্ব করেছেন কাতেলেন সুজা। এরপর পেশাদার ফুটবলের নতুন ঠিকানা হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছেন তিনি।

তবে ক্যারিয়ারের এসব সাফল্যের বাইরে, ইসলাম গ্রহণের পর মক্কায় গিয়ে ওমরাহ পালন করার জন্য আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার। তার জীবনের এই নতুন অধ্যায় অনেকের হৃদয়কে স্পর্শ করেছে।

কিন্তু কে এই কাতেলেন সুজা? কিভাবে ইসলামের প্রতি তার আকর্ষণ তৈরি হলো?

ফুটবলে পথচলা ও ক্যারিয়ার

১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্মগ্রহণ করেন কাতেলেন সুজা ফেইতোজা। ছোটবেলায় সান্তোসের বয়সভিত্তিক দলে ফুটবল খেলেছেন।

তবে ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার কারণে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনা করার পাশাপাশি ফুটবল খেলে গেছেন।

কাতেলেনের পারিবারিক জীবন নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। তবে তার ভাষ্য অনুযায়ী, তিনি ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন। ছোটবেলায় গির্জায় যেতেন এবং গির্জার বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে ফ্রান্সের ক্লাব বোর্দো দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন। এরপর ইতালির ইন্টার মিলানে খেলেছেন। ২০২২ সালে স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দেন।

কয়েক মাস আগে রোনালদোর ক্লাব আল নাসরে খেলতেন কাতেলেন। ছবি: ইন্সটাগ্রাম

২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন কাতেলেন। এটি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব। তবে এ বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে আরেক সৌদি ক্লাব আল হিলালে নাম লেখান এই ডিফেন্ডার।

ব্রাজিল জাতীয় দলের হয়ে কাতেলেনের অভিজ্ঞতা রয়েছে দারুণ। ২০১৮ সালে অভিষেকের পর তিনি ৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৯ ও ২০২৩—দুটি নারী বিশ্বকাপেও ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন।

যেভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন

ইসলামের প্রতি কাতেলেনের আকৃষ্ট হওয়ার গল্পটি চমকপ্রদ। ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার তার ধর্মীয় যাত্রার বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমার জন্ম ক্যাথলিক পরিবারে। আমাকে ব্যাপটাইজড করা হয়েছিল। ছোটবেলায় গির্জায় যেতাম এবং গির্জার বিভিন্ন কাজে যুক্ত ছিলাম। ধর্মের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে আমি আধ্যাত্মিকভাবে পুরোপুরি পথ হারিয়ে ফেলেছিলাম। কোনো নির্দিষ্ট ধর্মও অনুসরণ করছিলাম না। সব ধরনের ধর্ম সম্পর্কে জানতে, পড়তে ও আলোচনা করতে ভালো লাগত।’

সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন কাতেলেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘তারা কখনো আমাকে কিছু চাপিয়ে দেয়নি। গত বছর এখানে আমার প্রথম রমজানে আমি মুসলিম না হয়েও রোজা রেখেছিলাম। ব্যাপারটি আমার কাছে দারুণ লেগেছিল। এরপর কুরআন পড়েছি এবং তাদের সঙ্গে আরো বেশি আলোচনা করেছি।’

বড়দিনের ছুটিতে পরিবারের কাছে গিয়ে বাবার সঙ্গেও ধর্ম নিয়ে আলোচনা করেন কাতেলেন। তার ভাষায়, ‘গত এক বছরে ধর্ম সম্পর্কে যা শিখেছি, সেসব বাবাকে বলেছিলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি আধ্যাত্মিকভাবে অনেক পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছ। সৌদি আরবে ফিরে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছিলাম, যে ধর্ম সম্পর্কে জানছি ও শিখছি, সেটি আমাকে আরো ভালো মানুষ করে তুলছে। তাই ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাতেলেন। আল নাসর নারী দলের সতীর্থরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর মক্কায় গিয়ে পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা এবং জীবনের উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা।’

গতকাল (১৯ নভেম্বর) মক্কায় গিয়ে আবারও ওমরাহ পালন করেছেন কাতেলেন। ফুটবলের মাঠে নতুন চ্যালেঞ্জের পাশাপাশি জীবনের এই নতুন পথচলাও এগিয়ে নিচ্ছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%