প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা গুলি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক সাগর দেবনাথ ওই এলাকার প্রয়াত জদু দেবনাথের ছেলে হিসেবে পরিচিত।
সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) একটি দল রামগড় থানার পুলিশ সদস্যদের সাথে মিলে এই অভিযান চালায়। অভিযানের সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে রামগড় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম এ বিষয়ে জানান, "সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়ির আদালতে সোপর্দ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন