০৭:৩৯ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে এক যুবক আপত্তিকর পোস্ট করার অভিযোগে বাগেরহাটে গ্রেফতার হয়েছে।
পুলিশ মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায়।
এর আগে গত সোমবার (৮ জুন) রাতে, বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা থেকে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের যুবকটিকে গ্রেফতার করা হয়। রসুল গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
পুলিশ জানায়, কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয় এবং এর শুনানি শেষে মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে আদালতে তুলা হয়।
বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, মামলার আসামিকে বাগেরহাট আমলী আদালত-৯ এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষ হওয়ার পরে, বিচারক তাকে কারাগারে (জেলহাজতে) পাঠানোর আদেশ দেন। পরে, বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শেখ রসুল ওরফে রফিকুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর পোস্ট করেন। মূলত, অন্য একটি ফেসবুক আইডি থেকে পাওয়া বিতর্কিত পোস্টটি ডাউনলোড করে তিনি নিজের আইডিতে প্রচার করেছিলেন।
এই ঘটনায় কচুয়া থানায় আব্দুস সালাম নামক একজন ব্যক্তির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন