০৪:০৫ পি.এম
চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত সমর্থক সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া জহিরুল ইসলাম (৪২) স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। এরপর স্থানীয়রা তাকে দড়ি দিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাকে রাতেই থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে আজ সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে এবং তিনি এলাকার জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, আজ বিকেল তিনটা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে জহিরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, তবে জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের সদস্য নন।
আরও পড়ুন: কালিয়াকৈরে ফ্লাইওভারে অবৈধ কবুতর খামার, জননিরাপত্তা ঝুঁকিতে
তাদের ভাষ্য অনুযায়ী, জহিরুল ইসলাম কেবল একজন সমর্থক। সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেছেন, নারী ও পুরুষ দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন