০১:২৫ পি.এম
কক্সবাজারে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
শনিবার (৩১ অক্টোবর) এই পরিদর্শনে তিনি কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় (সদর সার্কেল), কক্সবাজার সদর মডেল থানা, জেলা ট্রাফিক অফিস, সদর কোর্ট এবং পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
ডিআইজি সদর সার্কেলের কার্যালয়, থানা ও ট্রাফিক অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা তদন্ত, পুলিশি সেবা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আদালতকেন্দ্রিক পুলিশি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া
এছাড়া, তিনি পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, ক্লথিং স্টোর, ডি-স্টোর ও রেশন স্টোর পরিদর্শন করেন। এসব দপ্তরে প্রশাসনিক কার্যক্রম, অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ, সরকারি মালামাল সরবরাহ ও ব্যবস্থাপনা এবং রেশনসামগ্রীর মজুত ও বিতরণ কার্যক্রম পর্যালোচনা করেন তিনি।
ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে পেশাদারত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে মানসম্মত পুলিশি সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালে যুবদলের তিন ইউনিটের নতুন আংশিক কমিটি গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন