০১:২৬ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর পূর্বাঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
রোববার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
এর আগে ইউক্রেন দাবি করেছিল যে, তারা রাশিয়ার একটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: শেনজেন ভিসার আবেদন বন্ধ করেছে সুইডিশ দূতাবাস
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন এক বিবৃতিতে জানিয়েছেন, ওই অঞ্চলে রাতভর ও রোববার সকালে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় শতাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কস্তোভো জেলার একটি শিল্পপ্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
তবে গভর্নর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বা এটি কী ধরনের শিল্পকারখানা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থীদের প্রাইমারিতে অংশ নেবেন না এদুয়ার ফিলিপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন