ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কালিয়াকৈরে বিদ্যুতের লোডশেডিংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি অন্ধকারে, মোবাইলের ফ্ল্যাশলাইটে চলছে চিকিৎসা


কালিয়াকৈরে বিদ্যুতের লোডশেডিংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি অন্ধকারে, মোবাইলের ফ্ল্যাশলাইটে চলছে চিকিৎসা

গাজীপুরের শিল্পনগরী কালিয়াকৈরের ৫/৬ লক্ষ শ্রমিক এবং সাধারণ মানুষের চিকিৎসার শেষ ভরসা হলো ৫০-১০১ শয্যার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে, সরকারি হাসপাতালটিতে রাতের বেলা অন্ধকার নেমে আসে। বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোতে রোগীদের চিকিৎসা, ইনজেকশন দেওয়া এবং স্যালাইন পড়ানোর কাজ চলছে। রোগী ও তাদের স্বজনদের জন্য এটি চরম ভোগান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার রাতে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করার সময় হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। ওয়ার্ডের ভিতরে কোনো আলো নেই, ফ্যান বন্ধ, ফলে গরমে হাঁসফাঁস করছে শিশু, বয়স্ক এবং গুরুতর অসুস্থ রোগীরা। সরকারি হাসপাতালটি সাধারণ মানুষের চিকিৎসার জন্য অন্যতম প্রধান আশ্রয়স্থল। দিনে শ্রমিকরা গার্মেন্টসে কাজ করে, রাতে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনের সঙ্গে কথা বললে তিনি জানান, "বিষয়টি আমরা জানি এবং অত্যন্ত উদ্বিগ্ন। রাতে বিদ্যুৎ চলে গেলে আমাদের পুরনো জেনারেটরটি লোড নিতে পারে না। ফলে জরুরি বিভাগ, ডেলিভারি রুম এবং শিশু ওয়ার্ডে চরম সমস্যা হয়। রোগীদের কষ্ট আমরাও বুঝি, কিন্তু বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ছাড়া আমাদের হাত-পা বাঁধা। গাজীপুর ১ আসনের এমপি মহোদয় আমাদেরকে একটি শক্তিশালী জেনারেটর দিয়েছেন, যা এখনো সচল হয়নি, তবে দ্রুত সচল হয়ে যাবে।" তিনি আরও বলেন, "মোবাইলের আলোয় চিকিৎসা দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়, এটি আমাদের জন্যও কষ্টকর।"

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে ইতিমধ্যেই হাসপাতালের জন্য একটি নতুন জেনারেটর প্রদান করেছেন। কিন্তু অজানা কারণে সেটি এখনো সচল করা হয়নি এবং সংযোগ দেওয়া হয়নি। ফলে লক্ষাধিক টাকার জেনারেটরটি পড়ে থাকলেও হাসপাতালটি অন্ধকারেই রয়ে গেছে।

এ বিষয়ে গাজীপুর-১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান বলেন, "আমি কালিয়াকৈর হাসপাতালের জন্য একটি নতুন জেনারেটর দিয়েছি, যাতে রাতে রোগীদের কষ্ট না হয়। সেটি এখনো কেন সচল হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। আমি খবর পেয়েছি হাসপাতালে রাতে বিদ্যুৎ থাকে না, রোগীরা কষ্ট পাচ্ছে। আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমার দেওয়া জেনারেটরটি সচল করতে হবে।"

তিনি আরও বলেন, "৬ লক্ষ মানুষের এই হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে, এটাই স্বাভাবিক। প্রয়োজনে আমি আরও বড় বাজেটে আইপিএস ও সোলার ব্যাকআপের ব্যবস্থা করে দেব।" স্থানীয়রা দাবি জানিয়েছেন, এমপি মহোদয়ের দেওয়া জেনারেটরটি দ্রুত সচল করে হাসপাতালে আলো ফেরানো হোক। রোগীদের কষ্ট কমানোই হোক আমাদের সবার অগ্রাধিকার। অন্ধকারে নয়, আলোতে ফিরুক কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স।

আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালের ব্যালন ডি’অর নিয়ে ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


ইয়ামালের ব্যালন ডি’অর নিয়ে ভাবনা

মাত্র ১৯ বছর বয়সে লামিনে ইয়ামাল বিশ্ব ফুটবলের অন্যতম তারকা হয়ে উঠেছেন। তবে তিনি মনে করেন, বয়সই হতে পারে ব্যালন ডি’অর দৌড়ে তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।

দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, অনেক ভোটার মনে করেন যে, তার সামনে পুরস্কার জেতার জন্য আরও অনেক বছর রয়েছে। এর ফলে, বর্তমান পারফরম্যান্সের গুরুত্ব কমে যেতে পারে। এতে কিলিয়ান এমবাপে, রদ্রি, ফাবিয়ান রুইজ, খভিচা কভারাতস্কেলিয়া, লিওনেল মেসি এবং হ্যারি কেনের মতো তারকারা বাড়তি সুবিধা পেতে পারেন।

এমবাপেকে উদাহরণ হিসেবে উল্লেখ করে ইয়ামাল বলেন, ফরাসি ফরোয়ার্ডও খুব অল্প বয়সে বিশ্বকাপ জিতেছিলেন এবং দীর্ঘ সময় ধরে পুরস্কারের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু তিনি এখনও ব্যালন ডি’অর জেতেননি।

ইয়ামাল মনে করেন, তরুণ তারকাদের ক্ষেত্রে প্রায়ই ধারণা করা হয় “তার সুযোগ আসবেই”, যা বর্তমান পারফরম্যান্সকে হালকা করে দেয়।

তিনি স্পষ্ট করেছেন, তিনি কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতি নন। ইয়ামাল বিশ্বাস করেন, তার পারফরম্যান্স ইতিমধ্যেই ব্যালন ডি’অর মানের এবং যারা ফুটবল ঘনিষ্ঠভাবে অনুসরণ করেন, তারা তা বুঝতে পারেন।

জাতীয় দলে ইয়ামালের উন্নতি এবং পরিপক্বতা কোচ লুইস দে লা ফুয়েন্তেও স্বীকার করেছেন।

ইয়ামাল বলেন, “আমি ১০ বছর অপেক্ষা করতে চাই না। একজন ফুটবলারের উচিত শীর্ষ সময়ে সুযোগ কাজে লাগানো, কারণ কেউ জানে না ভবিষ্যতে কী হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুর কারণে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট ২৪৯ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৪ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২১ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ২৭৬ জন, বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৬২ জন এবং রাজশাহী বিভাগে ১৩২ জন রোগী ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট, ৩ অক্টোবর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার এমনভাবে খেলোয়াড় তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুনামের সঙ্গে খেলতে পারে।

আজ দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ১০ অক্টোবর জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং এতে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী জেলা শহর লালমনিরহাট আয়তনে ছোট হলেও খেলাধুলার মাঠের দিক থেকে সমৃদ্ধ। এখানে খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার আরো সুযোগ তৈরি করা প্রয়োজন।

দেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় অর্থনৈতিক কারণে খেলাকে পেশা হিসেবে নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন, সরকার খেলোয়াড়দের জন্য এমন পরিবেশ তৈরি করতে চায়, যাতে তারা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করতে পারে।

তিনি বলেন, দীর্ঘদিনের নানা কারণে তরুণ সমাজের একটি অংশ খেলাধুলার পরিবর্তে মাদকের দিকে ঝুঁকেছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপের মতো আয়োজনের মাধ্যমে দেশের খেলার মাঠগুলো আবারও প্রাণ ফিরে পেয়েছে।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে। ফুটবল, হাডুডু ও ক্রিকেটসহ জনপ্রিয় খেলাগুলোকে বিভিন্ন পর্যায়ে আরো এগিয়ে নেওয়া হবে। খেলোয়াড় ও ক্রীড়া ক্লাবগুলোকে সহযোগিতা ও উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে ক্লাবগুলোর মাধ্যমে তরুণ সমাজ মাদক ছেড়ে মাঠে ফিরে আসে।

পরিদর্শনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় টিম জার্নালিস্ট'সের উদ্যোগে নবজাতকের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


কুলাউড়ায় টিম জার্নালিস্ট

টিম জার্নালিস্ট'স-এর সদস্য ও দৈনিক জন জাগরণ-এর কুলাউড়া প্রতিনিধি কামরুজ্জামান জুয়েলের কন্যাসন্তান জন্মগ্রহণ করায় নবজাতকের সুস্থতা, দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) কুলাউড়ার স্টেশন চৌমুহনী এলাকায় টিম জার্নালিস্ট'স-এর কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টিম জার্নালিস্ট'স-এর প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেনের সভাপতিত্বে মিলাদ পরিচালনা করেন সংগঠনের সদস্য ও দৈনিক ভোরের পাতা-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি রুবেল বকস পাবেল। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য ও তালাশ বিডি লিমিটেড -এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি আহমেদ আক্তার রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের কণ্ঠ-এর প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক গণকণ্ঠ-এর জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সৈয়দ মিছবাহ উল রায়ান, দৈনিক আমাদের পত্রিকা-এর কুলাউড়া প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক জনবাণী-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক বাংলার জাগরণ-এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, আরটিভির কুলাউড়া সংবাদদাতা আব্দুল জব্বার বাহার, নাগরিক টেলিভিশনের কুলাউড়া প্রতিনিধি মাহফুজুর রহমান মাহি, দৈনিক স্বদেশ বিচিত্রা মাল্টিমিডিয়ার সিলেট ব্যুরো প্রধান মনোয়ার আলম মিনার, দৈনিক স্বদেশের কণ্ঠ-এর কুলাউড়া প্রতিনিধি রেজাউল ইসলাম শাফি, দৈনিক ভোরের চেতনা-এর কুলাউড়া প্রতিনিধি তাহমিদুর রহমান, বিডি লাইন-২৪-এর পরিচালক আবরার শাহরিয়ারসহ টিম জার্নালিস্ট'স-এর অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন বলেন, ‘সন্তানের আগমন একটি পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও বরকতের বিষয়। টিম জার্নালিস্ট'স শুধু পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেই নয়, সদস্যদের পারিবারিক সুখ-দুঃখ ও আনন্দের মুহূর্তেও একে অপরের পাশে থাকতে চায়। নবজাতকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে নেক ও আদর্শ মানুষ হিসেবে কবুল করেন এবং মা-বাবার জন্য রহমত ও শান্তির কারণ করেন।’

কন্যাসন্তানের বাবা কামরুজ্জামান জুয়েল বলেন, ‘আমার মেয়ের জন্মের আনন্দে টিম জার্নালিস্ট'স পরিবারের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজন করায় আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। সংগঠনের সকল সদস্য আমার পরিবারের আনন্দকে নিজেদের আনন্দ হিসেবে নিয়েছেন। সবার ভালোবাসা ও দোয়া আমার মেয়ের জন্য অনেক বড় পাওয়া। মহান আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ, নেক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন।’

এদিকে অনুষ্ঠানের শেষে কামরুজ্জামান জুয়েল টিম জার্নালিস্ট'স-এর সদস্যদের মিষ্টিমুখ করান। এ সময় সংগঠনের সদস্যরা নবজাতকের আগমনে তাকে ও তার পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে নবজাতক ও তার পরিবারের সুস্থতা, দীর্ঘায়ু, সুখ-শান্তি এবং টিম জার্নালিস্ট'স-এর সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%