১২:৫১ এম
বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। তিনি বলেন,
পরিবেশ ও নাগরিক দায়িত্বের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এছাড়া, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা শিক্ষা অন্তর্ভুক্তি, খাল খনন, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও পোষ্য প্রাণী পালনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান নিশ্চিত করা হবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে আজ এমন কথা বলেছেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
বাজেট বক্তৃতায় তিনি আরো বলেন, শিক্ষাকে সরাসরি কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সংযুক্ত করা হবে। শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া’ সংযোগ গড়ে তোলা হবে। ফলে শিক্ষার্থীরা অ্যাপ্রেনটিসশিপ এবং ইন্টার্নশিপ সুবিধা পাবে, এবং স্টার্ট-আপ চালুকরণ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
এছাড়াও, শিক্ষাখাত স্বীকৃত স্বল্পমেয়াদি কোর্স চালুকরণ এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করার কথাও তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন