১২:৫৫ এম
বিশ্বকাপের আগের মুহূর্তে কিংবদন্তি ফুটবলারের প্রতি বিশেষ সম্মান দেখানো হয়েছে। নিউইয়র্কে একটি সড়কের নাম থিয়েরি অঁরি রাখা হয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ওই ফরাসি কিংবদন্তির নামানুসারে এখন ৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নামকরণ করা হয়েছে, যা সত্যিই এক বিশেষ সম্মান।
হেনরি ২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে যোগ দেওয়ার পর থেকে মেজর লীগ সকারের এই দলের হয়ে ১৩৫ ম্যাচে ৫২টি গোল করেছেন।
নাম পরিবর্তনের ঘোষণার সময় সমবেত জনতার উদ্দেশ্যে একটি ভিডিওতে হেনরি বলেন, "৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নাম থিয়েরি হেনরি ওয়ে হওয়াটা এক অবিশ্বাস্য সম্মান।" উল্লেখ্য, সড়কটি ম্যানহাটনের কেন্দ্রে রকফেলার সেন্টারের কাছে অবস্থিত এবং ১০ জুন এর নামকরণের তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
হেনরিই একমাত্র বিশ্বকাপ কিংবদন্তি নন যিনি এই সম্মান পেয়েছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যিনি তিনটি বিশ্বকাপ জেতার একমাত্র ফুটবলার, তার নামেও একটি সড়কের নামকরণ করা রয়েছে।
জানা গেছে, আগামী ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আসরের ফাইনালসহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন