প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আসরের পর্দা উঠেছে। এবার মাঠের লড়াইয়ের পালা আসবে। রাত একটায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের পর্দা উঠেছে। প্রথম ম্যাচও এই ঐতিহাসিক মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। নানা কারণে এই ভেন্যুটি ফুটবলের জন্য বিশেষ হয়ে উঠেছে। ম্যারাডোনা-পেলেদের মতো মহাতারকাদের অসংখ্য স্মৃতির পাশাপাশি এই স্টেডিয়াম বিশ্বকাপের অসংখ্য রেকর্ডের সাক্ষী।
আজ (১১ জুন) ফুটবল ইতিহাসের একমাত্র ভেন্যু হিসেবে তিনটি আলাদা ফিফা বিশ্বকাপের (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬) ম্যাচ আয়োজন করার গৌরব অর্জন করতে যাচ্ছে আজতেকা।
ফুটবল ইতিহাসে আজতেকা আরও স্মরণীয় হয়ে রয়েছে দিয়েগো ম্যারডোনা এবং পেলের জন্য। দুই মহাতারকাই এই মাঠে বিশ্বকাপ ফাইনাল জিতেছেন। ১৯৭০ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ওই বিশ্বকাপ জিতে পেলে আজীবন অমর হয়ে আছেন তিনবারের বিশ্বকাপজয়ী তারকা হিসেবে।
১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্স ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে এসেছে এই ভেন্যুর সঙ্গে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং কয়েক মিনিট পর করা অবিশ্বাস্য একক প্রচেষ্টার গোল ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।
ম্যাচের ৫৫তম মিনিটে গোলশূন্য অবস্থায় ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের দখল নিতে গিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়ার ফলে সেই গোল পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়ে উঠে। এরপর তিনি মাঝমাঠ থেকে বল নিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করেন, সেটি এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে গণ্য হয়ে আছে। সেই ম্যাচটি জিতে আর্জেন্টিনা সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে পৌঁছায়। পরে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।
১৯৭০ এবং ১৯৮৬ সালে এই স্টেডিয়ামে আরও অনেক ঐতিহাসিক ম্যাচ আয়োজনের সাক্ষী থেকেছে। সেই মাঠেই আজ মাঠে নামছে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ইতিহাসের অংশ হতে যাচ্ছে এই ম্যাচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন