০২:৩৩ পি.এম
মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় 'সুখের ঠিকানা মালিক কল্যাণ সমিতি' মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি আয়োজন করেছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১১টার সময় সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মাদকের বিস্তার রোধের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
এ সময় তারা 'মাদকমুক্ত সমাজ চাই, মাদকের কোনো ঠাঁই নাই' এই স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মাদক সেবন ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
সমিতির সভাপতি মানিছ উদ্দিন বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক হুমকি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই, মাদক নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি। বক্তারা প্রশাসনের প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
কর্মসূচির শেষে একটি প্রতিবাদ মিছিল সুখের ঠিকানা হাউজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন