০৪:০০ এম
সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে বিদ্যালয় অফিস কক্ষে মদ খেয়ে মাতলামির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে, পরবর্তী নির্দেশ না দেয়া না হওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত রাখা হয়েছে।
শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে মদ খেয়ে মাতলামির অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানানো হয়।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ
সম্প্রতি, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষক রুহুল আমিনের মাতলামি করার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক আদেশে বলা হয়, ওই প্রধান শিক্ষকের এ ধরনের আপত্তিকর, অনৈতিক এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। একইসাথে, ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুলশিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণের শামিল। এজন্য তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাছাড়া, জনবলকাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া না হওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন