ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ


রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ
 
 রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব ও অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পরিবার ও কৃষক কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, আরএমপির সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআইয়ের উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
 

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিম, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম তালুকদার, সমবায়ী মো. হেমায়েত হোসেন, সুজয় কুমার বর্মন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩২জন সমবায়ী সদস্যদের মাঝে ৮০ হাজার টাকা করে ২৫ লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

কাঠালিয়ায় ৩২জন সমবায়ী সদস্যদের মাঝে ৮০ হাজার টাকা করে ২৫ লাখ ৬০হাজার টাকার চেক বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


কাঠালিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদান নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষ, হাজিরা খাতা, পাঠদান কার্যক্রম এবং সার্বিক পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষকদের উপস্থিতির হার এবং শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি পাঠদানের মান আরও উন্নত করার এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় বাঁশবুনিয়া গ্রামের ঐতিহাসিক ২১৬তম কালীপূজার শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


কাঠালিয়ায় বাঁশবুনিয়া গ্রামের ঐতিহাসিক ২১৬তম কালীপূজার শুভ উদ্বোধন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের (তালতলা বাজার দাসের বাড়ি) ঐতিহ্যবাহী ২১৬তম শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।
পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হাওলাদার এবং কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। শতবর্ষের ঐতিহ্যবাহী এই পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে উফশী জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। এ উপলক্ষে জমিতে আমন ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উফশী ধান চাষ করে এবার আশানুরূপ ফলন পাওয়ায় দারুন খুশি এলাকার কৃষকরা। উপকারভোগী কৃষক নিতাই চন্দ্রশীল জানান, কৃষি অফিসের পরামর্শ ও সঠিক পরিচর্যার কারণে তাঁর জমিতে এবার ধানের বাম্পার ফলন ফলছে, যা গতবারের তুলনায় অনেক বেশি। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি ধান বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ধান কাটা উৎসব ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ এলাকার অন্যান্য কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করায় এ অঞ্চলে উফশী ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকদের উৎপাদনে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%