০৬:৩৭ পি.এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘জন্মহার কমিয়ে আমরা বিশ্বে সুনাম করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয় বর্তমানে আমাদের জন্মের হার ২ শতাংশ বেড়েছে।’
আজ রবিবার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুরে আকস্মিক সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে এক পিস অতিরিক্ত কনডম পাইনি, মানুষকে দেওয়ার মতো সুখী ট্যাবলেট নেই। জন্মনিয়ন্ত্রণের কোনো ঔষধ স্টক নেই। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমার জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির বাফার স্টক করব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘সারা দেশের স্বাস্থ্যসেবার মানের সঙ্গে তুলনা করলে চাঁদপুরে খুব ভালো পেয়েছি। খাবার থেকে টয়লেটের পরিচ্ছন্নতা, ডাক্তার-নার্স-অ্যাটেনডেন্টে আমি সন্তুষ্ট।’
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।’
এ সময় চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক, সিভিল সার্জন ডা. নুর আলম দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে মৌখিকভাবে তাকে সতর্ক করে স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার করেন তিনি।
আরও পড়ুন: বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে: আইনমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন