০৪:০২ পি.এম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. তরিকুল ইসলাম (৬৮) নামের এক কারাবন্দির মৃত্যু ঘটেছে। মৃত তরিকুল ইসলামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকায় অবস্থিত।
তরিকুল ইসলামের বাবার নাম মৃত ইসমাইল।
শনিবার (২০ জুন) অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আতিয়ারসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের উদ্দেশ্যে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের হাতে ১০ সহকারী পুলিশ কমিশনারের র্যাঙ্ক ব্যাজ পরানো
ঘটনার তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তরিকুল ইসলাম কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন