ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত


জরুরি প্রয়োজনে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার উন্মুক্ত দরপতন ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার এই এলএনজি সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় করবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার ১৯ আগস্ট অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে মোট ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে গ্যাস কেনা হবে।

সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে এসব গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে।

আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি আদেশ কার্যকর করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সর্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

এছাড়া, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।

সেইসঙ্গে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ির ব্যবসায় নাম লেখালেন অভিনেত্রী সামিরা খান মাহি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


গাড়ির ব্যবসায় নাম লেখালেন অভিনেত্রী সামিরা খান মাহি

অভিনয় করার পাশাপাশি, এবার ব্যবসায়িক অঙ্গনে যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি একটি গাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন।

সোমবার সন্ধ্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।

তবে ব্যবসায়িক অঙ্গনে মাহির যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন। এতদিন তিনি ব্যবসার বিভিন্ন দিক বুঝতে এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নিতে সময় নিয়েছেন। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন তিনি।

এই নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে মাহির পরিকল্পনা রয়েছে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। পাশাপাশি, জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনা হবে।

শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে, ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনা করেছেন মাহি। তার ভাষ্য, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবেই পরিচালনা হবে।

অভিনয়ের পাশাপাশি, এই নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী মাহি। দীর্ঘদিন ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর, এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি, ব্যবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন” এই প্রতিপাদ্যে কুমিল্লার তিতাসে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন” এই প্রতিপাদ্যে কুমিল্লার তিতাসে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহাসিক মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন মাঠে একটি মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় তিতাস থানার উদ্যোগে অত্র স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচিটি পালন করা হয়। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার এবং সমাজকে মাদকমুক্ত করার প্রত্যয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ছাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর ভাণ্ডারি এবং সাংগঠনিক সম্পাদক আনিস সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি এম এ সাত্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই কেবল পুলিশের একা নয়, মাদকের বিরুদ্ধে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে মাছিমপুর বাজারের খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের হয়ে আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদোন্নতি পাওয়া ১১২ জন উপসচিবকে বিভিন্ন পদে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


পদোন্নতি পাওয়া ১১২ জন উপসচিবকে বিভিন্ন পদে পদায়ন

সদ্য পদোন্নতি পাওয়া মোট ১১২ জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্তির ব্যবস্থা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এক আদেশের মাধ্যমে তাদের পদায়ন সম্পন্ন করে।

১৭ আগস্ট তারিখে সরকার সিনিয়র সহকারী সচিবদের মধ্যে ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতির সুযোগ প্রদান করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬২ জন সিনিয়র সহকারী সচিব এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%