প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহাসিক মাছিমপুর আর.আর. ইনস্টিটিউশন মাঠে একটি মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় তিতাস থানার উদ্যোগে অত্র স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচিটি পালন করা হয়। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার এবং সমাজকে মাদকমুক্ত করার প্রত্যয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ছাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর ভাণ্ডারি এবং সাংগঠনিক সম্পাদক আনিস সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি এম এ সাত্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই কেবল পুলিশের একা নয়, মাদকের বিরুদ্ধে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে মাছিমপুর বাজারের খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়ে আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন