ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা


১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা

দেশে নতুন করে ১৩টি সরকারি স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন চালুকৃত ১৩টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রতিষ্ঠানের নামের পার্শ্বে বর্ণিত ট্রেডে শিক্ষা কার্যক্রম চালু করার অনুমতি প্রদান করা হলো।

নথিতে উল্লিখিত ১৩টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নাম নিচে দেওয়া হলো—

আরও পড়ুন: সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

১. তানোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজশাহী

২. দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খাগড়াছড়ি

৩. তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, পঞ্চগড়

৪. হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঠাকুরগাঁও

আরও পড়ুন: তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৮০ জন

৫. দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সুনামগঞ্জ

৬. দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বগুড়া

৭. সাঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, গাইবান্ধা

৮. ইটনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কিশোরগঞ্জ

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে

৯. বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনা

১০. সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর

১১. মোহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাগুরা

১২. শৈলকূপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঝিনাইদহ

আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

১৩. হরিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মানিকগঞ্জ

 

 

আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের কর্মী সজিব ৫ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানের কর্মী সজিব ৫ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা চোরাচালানের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শরীফ হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি একটি আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আসছেন। ঘটনার মূল হোতা এবং তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অপরদিকে, সজিবের পক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সজিব তার শরীরে লুকানো সোনার বার দৌড়ে গিয়ে কেবিনে ফেলে দেয়।

 

তার ফেলে দেওয়া প্যাকেট উদ্ধার করে দেখা যায়, এতে কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি সোনার বার রাখা হয়েছে। উদ্ধার করা ১২০টি বার পরীক্ষা করে দেখা যায়, তাতে মোট ১৩৯৯২ গ্রাম (প্রায় ১৪ কেজি) ২৪ ক্যারেটের সোনা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বগুড়ার আদমদীঘিতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এমডি বাঁধন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।পরিবারের দাবি, বাঁধনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃত বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।বাঁধনের মা সীমা বানু অভিযোগ করে

বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।"আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ডেঙ্গু-মশক নিয়ন্ত্রণে ২৩৪ কর্মীর প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


চট্টগ্রামে ডেঙ্গু-মশক নিয়ন্ত্রণে ২৩৪ কর্মীর প্রশিক্ষণ

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী মশক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। তিনি রবিবার (৬ সেপ্টেম্বর) চসিকের লাইব্রেরি ভবনের কনফারেন্স রুমে মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান।

 

৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে চসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত ২৩৪ জন মশক ও ফগার কর্মী অংশগ্রহণ করছেন।ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আপনারা যেখানে কাজ করবেন, মনে রাখবেন—আপনাদের একটি সঠিক স্প্রে একজন নাগরিকের জীবনের নিরাপত্তা দিতে পারে। আমরা এখন ডেঙ্গু নিয়ে বেশি কাজ করছি। মশক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কর্মীদের নিজেদের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও জানান, এমএসএফ চট্টগ্রাম সিটি করপোরেশনকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে। প্রশিক্ষণের পাশাপাশি এসব সরঞ্জাম কর্মীদের মধ্যে বিতরণ করা হবে।

এমএসএফের দুই বিশেষজ্ঞ কীটতত্ত্ববিদ এই প্রশিক্ষণ পরিচালনা করছেন। প্রশিক্ষণে মশার বিভিন্ন প্রজাতি শনাক্তকরণ, জীবনচক্র ও আচরণ, সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও নিয়ন্ত্রণ, সমন্বিত মশক নিয়ন্ত্রণ পদ্ধতি এবং কীটনাশক নিরাপদে সংরক্ষণ, মিশ্রণ ও প্রয়োগের কৌশল শেখানো হচ্ছে।এছাড়া, মাঠকর্মীদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এমএসএফের পক্ষ থেকে চসিককে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়ার ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে মশক নিয়ন্ত্রণে নিয়োজিত সম্মুখসারির কর্মীদের দক্ষতা ও নিরাপত্তা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারুস সালামে গৃহবধূকে গুলি, জানালা দিয়ে নয় গুলি করেছেন স্বামী : র‍্যাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


দারুস সালামে গৃহবধূকে গুলি, জানালা দিয়ে নয় গুলি করেছেন স্বামী : র‍্যাব

রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনার নতুন তথ্য প্রকাশ করেছে র‍্যাব। সংস্থাটি জানিয়েছে, গুলি করার ঘটনা ঘটেছে বাইরে থেকে নয়, বরং ওই নারীর স্বামী আব্দুল মান্নানই তাকে গুলি করেছেন।

 

শনিবার রাতে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ৩৮ বছর বয়সী জেসমিন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

তবে র‍্যাবের তদন্তে জানা যায়, এই দাবি সঠিক নয়। রবিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

 

তিনি বলেন, ‘তদন্তে আমরা জানতে পারি যে, মহিলাকে তার স্বামী নিজেই গুলি করেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করার সময় উত্তেজিত হয়ে একপর্যায়ে তিনি গুলি করেন।’

র‍্যাব জানায়, আব্দুল মান্নান বেশিরভাগ সময় মাদকাসক্ত থাকতেন। ঘটনার রাতেও তিনি মদ্যপ অবস্থায় বাসায় ফেরেন।

 

এ নিয়ে স্ত্রী জেসমিনের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মান্নান পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করেন। গুলিটি জেসমিনের ডান হাতের বাহুতে লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে র‍্যাব।

 

র‍্যাব জানায়, গুলি করার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি নিজের ব্যবহৃত পিস্তলটি ছেলে রাকিবের (২৫) কাছে দেন। রাকিব আবার অস্ত্রটি তার বন্ধু হাতিম মিয়ার (২১) বাসায় লুকিয়ে রাখেন।

পরে র‍্যাব-৪ ও দারুস সালাম থানার যৌথ অভিযানে মান্নান ও তার ছেলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

অভিযানে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধার করার কথাও জানিয়েছে র‍্যাব। র‍্যাবের দাবি, আব্দুল মান্নান এলাকার একজন ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

র‍্যাব-৪-এর অধিনায়ক বলেন, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর তথ্যও তাদের কাছে রয়েছে। তবে মান্নানের ছেলে রাকিব মাদকাসক্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, জেসমিন জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় বাইরে থেকে দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। তবে র‍্যাব জানিয়েছে, এটি ছিল ঘটনাটি আড়াল করার চেষ্টা।

র‍্যাব কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মান্নান প্রথমে এমন ঘটনার কথা স্বীকার করেননি। তাদের ছেলে রাকিবও হয়তো বিষয়টি আড়াল করার সঙ্গে জড়িত থাকতে পারেন।

তিনি বলেন, মূল ঘটনা বাসার ভেতরেই ঘটেছে এবং জানালা দিয়ে বাইরে থেকে গুলি করার গল্পটি সাজানো হয়েছিল।

র‍্যাব জানিয়েছে, জেসমিনের সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে স্বামীর মাদক ব্যবসা ও মাদকাসক্তির কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। র‍্যাবের প্রাথমিক তদন্তে এসব তথ্য আশপাশের মানুষের কাছ থেকেও পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আব্দুল মান্নান, তার ছেলে রাকিব ও রাকিবের বন্ধু হাতিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%