ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে কর রেয়াত


৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে কর রেয়াত

ব্যক্তিশ্রেণির করদাতারা যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের আয়কর রিটার্ন জমা দেন, তাহলে তাঁদের সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন। ২০২৬ সালের অর্থ আইনের মাধ্যমে প্রথমবারের মতো এই প্রণোদনা চালু করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা প্রদেয় করের ৫ শতাংশ পর্যন্ত, তবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা কর রেয়াতের সুবিধা পাবেন। তবে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো কর রেয়াত পাওয়া যাবে না। আর নির্ধারিত সময় পেরিয়ে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: বাউফলে বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলা, উত্তেজনা

এনবিআর জানায়, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এ ছাড়া ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর হবে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি।

রাজস্ব বোর্ডের ভাষ্য, নতুন এ প্রণোদনার লক্ষ্য হচ্ছে করদাতাদের নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিলে উৎসাহিত করা, স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি জোরদার করা এবং কর প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা।

২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা গত ২২ জুলাই এনবিআর চালু করেছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ১০ টন চাল আত্মসাতের ঘটনায় ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ

করদাতারা (etaxnbr.gov.bd) পোর্টালের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে।

রিটার্ন সফলভাবে দাখিল হলে, করদাতারা তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ও আয়কর সনদ ডাউনলোড করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলের সময় যদি কোনো সমস্যা হয়, তবে কর্মদিবসে অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ এম


এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু

দেশে প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। যারা একই প্রতিষ্ঠানে টানা দুই বছর চাকরি করবেন, তারা নিজেদের জেলার শূন্য পদ থাকা সাপেক্ষে একই পদে আবেদনের মাধ্যমে বদলি হতে পারবেন।

যদি নিজের জেলায় শূন্য পদ না থাকে, তাহলে শিক্ষকরা অন্য জেলায় আবেদন করতে পারবেন।

এই লক্ষ্যেই সরকার আগেই ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে। এই নীতিমালাটি এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নীতিমালার আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে। এরপর অনলাইনের মাধ্যমে বদলির আবেদন গ্রহণ করা হবে। প্রতিবছর সরকারি প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, বদলির আদেশ জারি করতে হবে এবং নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

 

নতুন কার্যক্রম অনুযায়ী, প্রথম নিয়োগের পর দু’বছর চাকরি করলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করার পর আবার আবেদন করতে হলে সেখানে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। একজন শিক্ষক চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।

বদলি নীতিমালার ভিত্তিতে, আবেদনকারী শিক্ষক প্রথমে স্বতঃস্ফূর্তভাবে নিজ জেলার শূন্য পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

নিজ জেলায় শূন্য পদ না থাকলে, তারা নিজের বিভাগের অন্য জেলার শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। বিশেষ অবস্থায়, দেশের যে কোনো জেলা অথবা স্বামী বা স্ত্রীর কাজের অবস্থান সম্পর্কিত জেলার বদলির আবেদন করার সুযোগ থাকবে।

একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে, নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত পদ্ধতি ব্যবহার করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য-সংবলিত আবেদন বাতিল হবে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলি হতে পারবেন। তবে একই বিষয়ে একজনের বেশি শিক্ষক বদলির সুযোগ পাবেন না। আবেদনকারী সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।

বদলির আবেদন নিষ্পত্তির দায়িত্ব থাকবে মাউশির মহাপরিচালকের ওপর। পুরো কার্যক্রম নির্ধারিত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। বদলি হওয়া শিক্ষকের এমপিও, আর্থিক সুবিধা ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে।

তবে, বদলিকে অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি হওয়া শিক্ষক টিএ-ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান শিক্ষককে অবমুক্ত করতে হবে এবং অবমুক্তির পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। যেসব শিক্ষক সাময়িক বরখাস্তের আদেশ বা ফৌজদারি মামলা চলমান, তারা বদলির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যত শূন্য পদ থাকবে, ততজন শিক্ষকই বদলির সুযোগ পাবেন। তবে আবেদন কেবল নীতিমালায় নির্ধারিত এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, স্কুল ও কলেজের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেলিটকের সফটওয়্যার প্রস্তুত হলে আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষকরা শুধু তিনটি ক্ষেত্রে আবেদন করতে পারবেন– নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা, স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলা।

এর আগে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো একটি শিক্ষককে বদলির আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিতপুর ডি এস আলিয়া মাদ্রাসায় বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ এম


ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ১০ ফুট উঁচু একটি ‘পার্টিসিপেশন ট্রফি’ স্থাপন করা হয়েছে।

মূলত এটি ইরান যুদ্ধে জড়ানো এবং তার নেওয়া সব সিদ্ধান্তকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এটি তৈরি করেছে। এই ব্যঙ্গাত্মক শিল্পকর্মটিকে ম্যানহাটনের ফোলি স্কয়ারে প্রদর্শন করা হচ্ছে। এটি ২০২৪ সালের ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছেই উন্মোচন করা হয়েছে।

সোনালি রঙের ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শিত হয়। এর নিচে একটি ফলকে ট্রাম্পের ইরান যুদ্ধ-সংক্রান্ত ভূমিকা নিয়ে কটাক্ষ করা হয়েছে।

ফলকে লেখা হয়েছে, ইরান যুদ্ধে উৎসাহী অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে এই ‘পার্টিসিপেশন ট্রফি’ প্রদান করা হচ্ছে। অন্যরা যখন সামরিক কৌশল, কূটনীতি বা বাস্তব ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তিনি ফলাফল যাই হোক না কেন, অংশ নেওয়ার সাহস দেখিয়েছেন।

ট্রফিটির নিচে বিভিন্ন অলংকারের পাশাপাশি একটি ‘WWE’ চ্যাম্পিয়নশিপ বেল্টও রাখা হয়েছে।

শিল্পীগোষ্ঠীটি জানিয়েছে, ট্রফিটি পুরো সপ্তাহ প্রদর্শিত হবে। তারা আশা করছে নিউইয়র্কবাসী এতে আরও বিভিন্ন প্রতীকী উপকরণ যোগ করবেন। তাদের ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার মতো কোনো অর্জনই খুব ছোট, খুব দূরের বা খুব অযোগ্য নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরই গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫২ এম


ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরই গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঐতিহাসিক’ এক পরিকল্পনা ঘোষণার মধ্যে ইসরাইলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) ভোর থেকে হামলা শুরু হয়। গাজার পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারে ঘটে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। আবাসিক ভবনে বিমান হামলায় ৩৩ বছর বয়সি আবদুল্লাহ আবু তাইফ, তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছরের ছেলে আজ্জাম নিহত হন। এ তথ্য আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন মাহমুদ আল-হামস (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের ছোট মেয়ে। নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটলে ৬৮ বছর বয়সি কামু আবু মুয়াইলিক এবং তার ৫৯ বছর বয়সি স্ত্রী হুদা নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাই প্রাণ হারান।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হন।

এছাড়া গাজা সিটির পশ্চিমের রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হন। একই শহরে একটি গাড়িতে হামলায় আরও চারজনের মৃত্যু হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এর আগে শনিবার (১ আগস্ট) দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে ইসরাইলি হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ জানান, ওষুধের মজুত ধ্বংস করে চিকিৎসাসেবাকেই যুদ্ধের অস্ত্রে পরিণত করা হচ্ছে। তার ভাষায়, ‘ওষুধ ও রোগ—দুটোকেই যুদ্ধের হাতিয়ার বানানো হচ্ছে।‘ মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি ওষুধ সংরক্ষণাগার পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ এম


কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে খান ফার্মেসি, জুথি বেকারি ও মামুন স্টোর-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,
"মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ভেজাল খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাই।
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল আমিন বখতিয়ার বলেন,
"জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে বিক্রিত খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা এবং মেয়াদ নিয়মিত তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি অনেকাংশে কমবে এবং সাধারণ ভোক্তারা নিরাপদ খাদ্য ও পণ্য ক্রয়ে আরও আস্থা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%