০৯:৪৮ পি.এম
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ভারত থেকে সীমান্তের চোরাই পথে আসা পণ্যসামগ্রী পাচারের সময় পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় ভারতীয় জিরা, ভুট্টা এবং একটি পিকআপসহ মোট ২ জনকে আটক করা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে সকালে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকেও আটক করে। আটককৃতরা হলো জেলার দক্ষিণ সুনামগঞ্জের নারায়ণপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন আক্তার হোসেন (২৪), আনোয়ার হোসেন (৩৫) এবং আব্দুর রহিম (৬৫)।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া কর্তৃক পরিচালিত অভিযানে এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রব এবং তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ সড়কের চালবন্দ পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ১১৯০ কেজি জিরা এবং ৭৯৫০ কেজি ভুট্টাবোঝাই করা ১টি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন