ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে: পার্বত্য মন্ত্রীর আশা


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে: পার্বত্য মন্ত্রীর আশা

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে সাচিং প্রু উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও বৈষম্যমুক্ত সুষম বণ্টনের ভিত্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি জানান, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে ধরে বলেন, সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া কৃষি খাতে পরিবর্তন আনতে কফি ও কাজুবাদাম চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ ও মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুয়েটে বিভিন্ন পদে ২৪টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


বুয়েটে বিভিন্ন পদে ২৪টি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

বুয়েট কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের জন্য ২৪টি পদে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী, পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদন করার শেষ সময় ১১ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ-

১. ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

২. মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি)

পদসংখ্যা: ১

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১২

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

৪. লাইব্রেরী সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. রিপ্রোগ্রাফিক অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৬. ক্রাফট ইন্সট্রাক্টর

পদসংখ্যা: ৪—মেশিন শপে ৩টি ও অটোমোবাইল শপে ১টি

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৭. অপারেটর মেকানিক

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৮. টেকনিশিয়ান গ্রেড-২

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৯. নার্সিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

গ্রেড: ১৫

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

১০. এলডিএ কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি—পুরকৌশল অনুষদে ১টি ও উপাচার্য অফিসে ১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. হিসাব সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. সুপারভাইজার

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৬টি—ইইই বিভাগে ১টি, আইপিই বিভাগে ১টি, স্থাপত্য বিভাগে ২টি এবং আইডব্লিউএফএম অফিসে ২টি রয়েছে।

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

১৪. সহকারী ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

১৫. রাজমিস্ত্রি

পদসংখ্যা: ১

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

১৬. লাইব্রেরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২ট—কেমিকৌশল বিভাগে ১টি ও কেন্দ্রীয় লাইব্রেরীতে ১টি

গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১৭. সহকারী রাজমিস্ত্রী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

১৮. এমএলএসএস

পদসংখ্যা: ৬—মেডিক্যাল সেন্টার, পুরকৌশল অনুষদ, গণিত বিভাগ, কেন্দ্রীয় লাইব্রেরি, স্থাপত্য বিভাগ ও উপাচার্য অফিসে ১টি করে রয়েছে।

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

১৯. অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২০. সিকিউরিটি গার্ড

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২১. বেলম্যান

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২২. ভেহিক্যাল হেলপার

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২৩. মালী

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২৪. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনে যেসব শর্ত

চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। ৬ ও ১৩ নম্বর ক্রমিকে থাকা পদগুলোয় অফিস বা বিভাগভিত্তিক আবেদন করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে উল্লেখ করা হয়েছে।

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা, ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে এই ফি পরিশোধ করতে হবে।

আবেদন–সংক্রান্ত তথ্যের জন্য [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খানকে কেন্দ্র করে চণ্ডীগড়ে একটি বৃহৎ আবাসন প্রকল্প নির্মাণ হতে যাচ্ছে। এই বহুতল প্রকল্পের সম্ভাব্য নাম হিসেবে ‘দ্য সালমান টাওয়ার্স’ আলোচনায় রয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে সালমান খানের উপস্থিতি নিশ্চিত বলে জানা গেছে।

প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে তিনটি নাম নিবন্ধিত করা হয়েছে, সেগুলি হলো ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। তবে আলোচনা চলছে যে ‘দ্য সালমান টাওয়ার্স’ নামটি চূড়ান্ত হতে পারে। যদিও এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি, প্রয়োজন হলে সম্পূর্ণ ভিন্ন নামও নির্বাচিত হতে পারে সংশ্লিষ্টদের দ্বারা।

এটি শুধুমাত্র একটি বহুতল ভবন নয়, বরং বৃহৎ পরিসরে গড়ে উঠবে প্রকল্পটি। এতে আধুনিক সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সঙ্গে যুক্ত রয়েছে দুটি আবাসন সংস্থা, একটি স্থানীয় এবং অন্যটি আন্তর্জাতিক।

বৃহস্পতিবার মুম্বাইয়ের অনুষ্ঠানে প্রকল্পটির নাম, নকশা এবং বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে। সালমানের উপস্থিতিতে এই ঘোষণা আরও আকর্ষণ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সালমান খান দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সিই খান পরিবারের ঠিকানা হয়ে রয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সালমানের ব্যক্তিজীবন ও ক্যারিয়ার।

हालांकि, সম্প্রতি সালমানের পরিবারের নতুন আবাসন নিয়ে খবর এসেছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রের দিকে মুখ করা একটি নতুন ছয়তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছে খান পরিবার। এই সম্পত্তিটি সালমানের মা সালমা খানের নামে রয়েছে।

নতুন ভবন নির্মাণের পর সালমান এবং তার পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সেখানে বসবাস করবেন কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কাজের দিক থেকে সালমান খানকে সর্বশেষ ‘সিকান্দার’ সিনেমায় দেখা গেছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। মুক্তির পর সিনেমাটি বিভিন্ন স্থানে ফাঁস হওয়ার খবরও সামনে এসেছে।

বর্তমানে নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটির নাম প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল, পরে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ নামকরণ করা হয়। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, তবে এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

এ ছাড়া পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করছেন সালমান খান। এতে তার বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। দিল রাজু প্রযোজিত সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন ঘণ্টায় কাঁচা পেঁপে পেকে হলুদ, ঢাকার বাজারে কৃত্রিম পাকা নিয়ে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


তিন ঘণ্টায় কাঁচা পেঁপে পেকে হলুদ, ঢাকার বাজারে কৃত্রিম পাকা নিয়ে অভিযোগ

গাছ থেকে সংগ্রহ করার পর মাত্র তিন-চার ঘণ্টার মধ্যে কাঁচা শক্ত সবুজ পেঁপে হয়ে যাচ্ছে টকটকে হলুদ পাকা ফল।

অভিযোগ উঠেছে যে, কৃত্রিম উপায়ে পাকানো পেঁপে ময়মনসিংহের নান্দাইলের চরাঞ্চল থেকে সরাসরি ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে চলে যাচ্ছে, যা পরবর্তীতে চড়া দামে বিক্রি হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, নান্দাইলের ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়ন, চরশ্রীরামপুর ও আনন্দ বাজারসহ চরাঞ্চলের বিভিন্ন বাগান থেকে কাঁচা পেঁপে পাইকারি দরে কেনা হচ্ছে। পাইকাররা প্রতিকেজি কাঁচা পেঁপে ১০ থেকে ১২ টাকায় কেনেন। পরে সেগুলো একটি নির্দিষ্ট ঘরে বা আড়তে এনে স্তূপ করা হয়। সেখানে শ্রমিকরা একেকটি কাঁচা পেঁপে কাগজে মুড়িয়ে বড় বড় ঝুড়ি ও বস্তায় ভরে ট্রাকে তোলেন।

পাইকাররা জানান, নান্দাইল থেকে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজারে পৌঁছাতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগে, এবং এই সময়ের মধ্যেই কাঁচা পেঁপে সম্পূর্ণ পেকে টকটকে লাল-হলুদ রং ধারণ করে। তবে অনেকের অভিযোগ, কৃত্রিম উপায়ে পাকানোর পর ১০-১২ টাকা কেজিতে কেনা পেঁপে রাজধানীতে ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার চর বেতাগৈর এলাকার বাসিন্দা মো. শাহজাহান নামের এক ব্যবসায়ী জানান, তার নিজের পেঁপে বাগান রয়েছে এবং তিনি অন্য চাষিদের কাছ থেকেও বাগানচুক্তিতে কিনে নেন। সম্প্রতি ১৫০টি পেঁপে গাছের একটি বাগান ফলসহ ৭০ হাজার টাকায় কিনেছেন এই ব্যবসায়ী।

নিজের বাগান থেকে সংগ্রহ করা বা চর থেকে কেনা পেঁপে কারওয়ান বাজারে চড়া দামে বিক্রির কথা স্বীকার করলেও রাসায়নিক ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন শাহজাহান। তিনি দাবি করেন, কাঁচা পেঁপেতে কোনো ওষুধ বা রাসায়নিক দেওয়া হয় না। পত্রিকার পাতা দিয়ে মোড়ানোর পর ভেতরের গরমে বা তাপে পেঁপেগুলো এমনিতেই পেঁকে যায়।

নাম প্রকাশ না করার শর্তে নান্দাইলের চর শ্রীরামপুরের কয়েকজন বাসিন্দার দাবি, কাগজ দিয়ে মোড়ানোর ঠিক আগ মুহূর্তে পেঁপেগুলোতে এক ধরনের তরল রাসায়নিক স্প্রে মেশিন দিয়ে ছিটানো হয়। এতে ঢাকার বাজারে পৌঁছানোর আগেই কৃত্রিমভাবে পেকে যায় সব পেঁপে। একটি অসাধু চক্র এর সঙ্গে জড়িত বলে তাদের দাবি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, রাসায়নিকযুক্ত ফল খাওয়ার ফলে মানুষের লিভার, কিডনি বিকল হয় এবং এতে ক্যানসারের মতো মারাত্মক ব্যাধির ঝুঁকিও বহুগুণ বেড়ে যাচ্ছে।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা বলেন, ‘সব পেঁপেতেই কার্বাইড বা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করতে হয় না। গাছে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা পরিপক্ক পেঁপে এমনিতেই কাগজে মুড়িয়ে রাখলে স্বাভাবিক তাপে পেকে যায়। তবে নান্দাইলের চরাঞ্চল থেকে সংগ্রহ করা কাঁচা পেঁপে প্রাকৃতিকভাবে পাকছে, নাকি কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং কোনো নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন এ কৃষি কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার বুলিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অসহায়ত্ব: শিরিন সুলতানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


সাইবার বুলিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অসহায়ত্ব: শিরিন সুলতানা

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সাইবার বুলিং ঠেকাতে গিয়ে অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা। তিনি উল্লেখ করেন, সাইবার হয়রানির ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা সংস্থার সহযোগিতা চাওয়া সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় ‘বাংলাদেশে অধিকার-সম্মানজনক ডিজিটাল শাসন’ বিষয়ক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সিরাক-বাংলাদেশের উদ্যোগে ডিডিআই সাউথ এশিয়া ও অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের সহযোগিতায় ‘পলিসি ডায়ালগ অন রাইটস-রেসপেক্টিং ডিজিটাল গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপটি অনুষ্ঠিত হয়।

শিরিন সুলতানা জানান, বিরোধী দলে থাকার সময় এবং বর্তমান সরকারের আমলেও সাইবার বুলিংয়ের শিকার হয়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চেয়েছেন। তখন তাদের একজন প্রথমে ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলেন। কিন্তু পরে তিনি জানান, গুগল ও ফেসবুকের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ পাঠালেও অনেক সময় সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায় না। এমনকি তার বিরুদ্ধে সাইবার বুলিং করা ব্যক্তির অনুসারী বেশি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে অনাগ্রহী।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধির সঙ্গে নাগরিক সেবা ও সুযোগ-সুবিধার পরিধি যেমন বাড়ছে, তেমনি সাইবার নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে সংলাপে বক্তারা উল্লেখ করেন। নিরাপদ, অধিকারসম্মত ও জবাবদিহিমূলক ডিজিটাল শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্র, নাগরিক সমাজ, গণমাধ্যম, প্রযুক্তি খাত ও তরুণদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্যান্য বক্তারা বলেন, একজন নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। তবে এ স্বাধীনতার চর্চা যেন অন্যের অধিকার, মর্যাদা, নিরাপত্তা বা ব্যক্তিগত জীবনের ক্ষতির কারণ না হয়, সেটিও বিবেচনায় নিতে হবে। ডিজিটাল পরিসরে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল মতপ্রকাশ, তথ্যের যথার্থতা এবং অন্যের অধিকার ও ক্ষতি থেকে সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়।

সংলাপে সংবাদমাধ্যমে তথ্য প্রকাশের বিষয়টিও উঠে আসে। বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে কোনো ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য স্পষ্টভাবে তুলে ধরা হয় না। এতে পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি কোনো ঘটনা সম্পর্কে একপাক্ষিক ধারণা সৃষ্টি হতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিতে হবে।

সংলাপে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনসহ নীতিনির্ধারক, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন সিরাক-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান আকন্দ। নিরাপদ ও অধিকারসম্মত ডিজিটাল বাংলাদেশ গঠনে নাগরিকের সুরক্ষা, তরুণদের অংশগ্রহণ ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন সংস্থাটির পরিচালক (প্রোগ্রাম) মো. সেলিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%