০৭:৩৩ পি.এম
নারায়ণগঞ্জের সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘুরি ও মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।
শনিবার (২৯ আগস্ট) আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলাটি করা হয়েছে।
আরও পড়ুন: সেতুর অভাবে তিন গ্রামের সাত হাজার মানুষের দুর্ভোগ
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযুক্ত লিমন তোহা (২২) বন্দর বাজার এলাকার কে কে টাওয়ারের পাশের মসুরের বাড়ির ভাড়াটিয়া মো. শামীম আহমেদের ছেলে এবং ইয়াছিন মোল্লা (২৩) বন্দর ফায়ার সার্ভিসের গলির বাসিন্দা মো. স্বপন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি পার্কের বিভিন্ন এলাকায় দুই তরুণের বন্দুক হাতে ঘোরাঘুরি ও মহড়ার ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের আইসিটি শাখা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভিডিওটির নির্মাতা হিসেবে লিমন তোহা এবং বন্দুক হাতে থাকা তরুণ হিসেবে ইয়াছিন মোল্লাকে শনাক্ত করে।
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে শটগান ও এসএমজিসদৃশ দুটি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, "খেলনা অস্ত্র হলেও জনসমাগমপূর্ণ এলাকায় সেগুলো আসল অস্ত্রের মতো প্রদর্শন করে মহড়া দেওয়া এবং এর মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই।" তিনি আরও বলেন, "পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, প্রাণ রক্ষা করে পালালেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন