ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ


জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন, যা পারস্পরিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘকালীন আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও উন্নত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় পক্ষ এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাংলাদেশের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ক্ষতিসাধনের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথকভাবে এই কর্মসূচিগুলি পালন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এ সময় তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ, জহিরুল ইসলাম জহির, মহিন উদ্দিন মহিন, সাখাওয়াত হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন খান সাধন, হারুনুর রসিদ, হোসেন শহীদ সরওয়ার্দী, ইউসুফ মজুমদার, খোরশেদ, সেলিম চৌধুরী, সানজিদ কামাল, জাফর উল্লাহ খান, ইকরামুল হক সোহাগ, আহছান হাবিব ভূঁইয়া ও ফখরুল ইসলাম রুবেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি অপপ্রচার ও গুজব রোধে পিআইডির বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বিদেশি অপপ্রচার ও গুজব রোধে পিআইডির বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ

সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : বিদেশি উত্স থেকে ছড়ানো দেশবিরোধী অসত্য তথ্য, বিভ্রান্তিকর অপপ্রচার ও গুজব প্রতিরোধের জন্য তথ্য অধিদফতর (পিআইডি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার শনাক্ত করার লক্ষ্যে বিভিন্ন বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

আজ জাতীয় সংসদে মাদারীপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনিছুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী জানান, এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি অপপ্রচার এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ঝুঁকি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও পর্যালোচনার জন্য তথ্য অধিদফতরে একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, কমিটির নিবিড় পর্যবেক্ষণে যদি কোনো ডিপফেক বা ভুয়া কনটেন্ট শনাক্ত হয়, তবে তাৎক্ষণিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরে গণমাধ্যমে সরকারি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

এছাড়া, ডিপফেক ভিডিও শনাক্তের উপায় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য বিশেষ সচেতনতামূলক ফিচার প্রস্তুত করা হয়েছে, যা দেশের মূলধারার সংবাদপত্রগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, তথ্য অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত সঠিক তথ্য এবং এআই-সংক্রান্ত ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

পাশাপাশি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসন মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করেনি। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

একই সময়ে একই স্থানে উপজেলা বিএনপি মাদকবিরোধী সমাবেশ আহ্বান করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নু আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

বুধবার (১১ নভেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা জামাত ইসলামী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে জেলা প্রশাসন আয়োজকদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, কালিগঞ্জ সরকারি ভূষণ হাই স্কুল মাঠে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুর গৌতমাশ্রম বিহানে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


মির্জাপুর গৌতমাশ্রম বিহানে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহাসমারোহের সাথে বৌদ্ধদের পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। সকালে সংঘদান ও অস্টপরিস্কার দানের আয়োজন করা হয়। প্রয়াত পন্ডিত শান্তপদ মহাথেরো এবং ১৩তম সংঘরাজ একুশে পদকে ভূষিত ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরোর নির্বাণ শান্তি কামনায় পূন্যদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো, প্রধান জ্ঞাতি শাসনাশ্রী মহাথেরো। প্রধান আলোচক ছিলেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, আলোচক হিসেবে ছিলেন এম বোধিমিত্র ভিক্ষু ও আলোকাবংশ থেরো। পঞ্চশীল প্রার্থনা করেন লোকনাথ বড়ুয়া। সুব্রত বড়ুয়া বন্ধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া।

বিকাল বেলায় চীবর দানানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বিনয়পাল মহাথেরো। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন ড, জ্ঞানরত্ন মহাথেরো। প্রধান স্বধর্ম দেশক ছিলেন ড, দেবপ্রিয় মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন ভদন্ত সুমন জ্যোতি মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বোধীশ্রী মহাথেরো, বিরিয়বংশ মহাথেরো, শান্তদর্শী মহাথেরো এবং জি নিরোধানন্দ ভিক্ষু প্রমূখ। সুজন বড়ুয়া মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন লায়ন অনুপম বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন জয়দত্ত বড়ুয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%