ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

এবার বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি


এবার বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি

বাস্তব জীবনে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি। তবে এবার বড় পর্দায় তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন।

আগামী ২৮ আগস্ট মুক্তির সূচিতে রয়েছে তাদের অভিনীত দুটি ভিন্নধর্মী সিনেমা। ফলে বক্স অফিসে জমে উঠতে পারে স্বামী-স্ত্রীর লড়াই।

সেদিনই মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘ভ্যান : ফোর্স অব দ্য ফরেস্ট’ এবং দক্ষিণী সুপারস্টার ইয়াশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। দুটি বড় বাজেটের ছবির একসাথে মুক্তি ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা

ভারতীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বক্স অফিস লড়াইগুলোর একটি হতে পারে এই প্রতিযোগিতা। কারণ, দুই ছবিকেই ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

লোককাহিনি, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানে নির্মিত ‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। নির্মাতাদের দাবি, ছবিতে দর্শক সিদ্ধার্থকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখতে পাবেন। সিনেমার গল্পকে আরও শক্তিশালী করতে সম্প্রতি এর কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য পুনরায় ধারণও করা হয়েছে।

অন্যদিকে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ‘কেজিএফ’খ্যাত অভিনেতা ইয়াশ। দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

বিভিন্ন সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, এই চরিত্রের জন্য তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে এবং এটি তার অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি।

আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড

তবে ২৮ আগস্টের লড়াই শুধুমাত্র সিদ্ধার্থ ও কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। একই দিনে মুক্তির তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত বড় বাজেটের সিনেমা ‘ঈথা’। ফলে বক্স অফিসে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, একই দিনে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেলে হল বণ্টন ও দর্শক বিভাজনের কারণে আয়-ব্যয়ে প্রভাব পড়তে পারে। তাই শেষ মুহূর্তে কোনো একটি ছবির মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির তারিখ পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


টেকনাফে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪

কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাত্রা করা একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনাতে চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার সময় টেকনাফের দমদমিয়া এলাকার কেয়ারী ঘাটসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুজন ও টেকনাফের দমদমিয়া এলাকার দুজন বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। আমরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি।

প্রত্যক্ষদর্শী মো. কামাল উদ্দিন বলেন, ‘মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। সেই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানালা ভেঙে যাত্রীদের বের করে আনেন। বাসটি চালাচ্ছিলেন হেলপার। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি।’

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কথিত স্বামী’ নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে: ববি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


‘কথিত স্বামী’ নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে: ববি

‘কথিত স্বামী’ বলা হচ্ছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। যখন আমাকে নিয়ে এইসব আলোচনা করা হচ্ছিলো, তখন বিষয়টিকে আমি গুরত্ব দেয়নি। কিন্তু আমার পরিবার দেশের বাইরে অবস্থান করছে। তাদের এই সব খবর শুনে অনেক খারাপ লেগেছে। তারা তো বোঝে না কোন সংবাদ সঠিক আর কোনটি ভিত্তিহীন। সাংবাদিকতা মহান পেশাকে কতিপয় মানুষের কারণে ছোট জায়গায় নিয়ে আসা হচ্ছে। এতে করে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে। সোমবার (২২ জুন) বিকেলে এফডিসিতে ক্ষোভ ঝেড়ে সময় সংবাদকে কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার ‘বিজলী’ খ্যাত অভিনেত্রী ববি।ফটোর কোনো বিবরণ নেই।

দুদিন আগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল বাশারকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে গুলশান থানার পুলিশ। এরপর থেকে রটানো হয়েছে যে ওই ব্যক্তি চিত্রনায়িকা ববির স্বামী। এ প্রসঙ্গে ববি মন্তব্য করেন, ‘ওই ব্যক্তি স্বামী এমন নিউজ দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে। বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিষয়টি ফেইক। তবে যারা ফেইক নিউজ ছড়াচ্ছেন, তারা বন্ধু বা বয়ফ্রেন্ড না বলে স্বামী কেন বলছেন, সেটাও আমি বুঝতে পারছি না। তবে আমি মনে করি, ওই ব্যক্তি আমার সিনেমার আংশিক প্রযোজক ছিল, এজন্যই হয়তো নিউজগুলো ছড়ানোর জন্য এটি কেউ কেউ করেছে। অবশ্য স্বামী ট্যাগ দিয়ে করাতে হয়তো ভিউ বেশি হচ্ছে।’

বিশেষ করে কথিত স্বামী প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে ববি বলেন, কেউ যদি প্রমাণ করতে পারে যে ওই ব্যক্তি আমার স্বামী, তাহলে সে যা চাইবে তাই দেব। ওই কোম্পানির সাথে আমার অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। যতটুকু ছিল, তা শুধুমাত্র কাজের সম্পর্ক। কোনো অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে চেয়ার ছেড়ে দেয়। সেগুলোর ছবি ব্যবহার করে মিথ্যাভাবে কিছু খবর ছড়ানো হয়েছে, এটি সম্পূর্ণ ফেইক।

তিনি আরও বলেন যে, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা বা গুজব ছড়ানোর চেয়ে তার কাজকে গুরুত্ব দেয়া উচিত। ভবিষ্যতেও তিনি অভিনয় ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান বলেও জানান।

এদিকে জানা গেছে, ‘বিজলী’খ্যাত এই অভিনেত্রী শিবা-জয় প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন। দশ বছর আগে শাকিব-মিশা প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। সেই ভাবনা থেকে চলচ্চিত্রের মানুষদের পাশে থেকে কাজ করার ইচ্ছা হয়েছে, এজন্যই নির্বাচনে অংশ নিচ্ছি।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ-দি সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন ববি। এরপর ‘দেহরক্ষী’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এক সময় ঢাকাই সিনেমার নিয়মিত মুখ ছিলেন ইয়ামিন হক ববি। বেশ কয়েকটি ব্যবসাসফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রেক্সিট যেভাবে ব্রিটিশ রাজনীতিকে ভেঙে দিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ব্রেক্সিট যেভাবে ব্রিটিশ রাজনীতিকে ভেঙে দিল

আজ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার দশক পূর্ণ হলো। ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ শতাংশ ভোট দিয়েছেন বিপক্ষে।

১০ বছর আগের সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু ইইউর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক পরিবর্তন করেনি, পাশাপাশি দেশটির রাজনৈতিক অঙ্গণে নজিরবিহীন, দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা এবং মেরুকরণ সৃষ্টি করেছে।

গণভোটের পরদিনেই পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যিনি গণভোটের আয়োজনের সময়ে ইইউতে থাকার পক্ষে প্রচার চালিয়েছিলেন। সর্বশেষ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই বছরের ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটে, মাত্র এক দশকে ৬ জন প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে বা পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

অ্যান্ডার ফর ইউরোপের অপেক্ষায় এখন দেশের জনগণ সপ্তম প্রধানমন্ত্রীর।

গবেষকরা দেখছেন, দুর্বল অর্থনীতি, প্রশাসনিক অকার্যকারিতা এবং বিভক্ত জনমতের মতো সমস্যাগুলো ব্রেক্সিট-পরবর্তী পরিস্থিতির অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের যুক্তরাজ্যের ইতিহাসে এত দ্রুত সময়ে এত পরিবর্তন কোনো দলীয় নেতৃত্বের মধ্যে দেখা দেয়নি।

সংশ্লিষ্ট ব্রেক্সিটপন্থীরা দাবি করেছিলেন যে, ইইউ ছাড়ায় ব্রিটেন তার আইন, অর্থনীতি ও সীমান্তের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবে। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন গণভোটের আগে বলেছিলেন, ‘আমাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মুক্ত হচ্ছে’।

তবে ইতিহাসবিদ মার্গারেট ম্যাকমিলানের মতে, ব্রেক্সিটের পেছনে অভিবাসনবিরোধী মনোভাব, ইইউর বিধিনিষেধ নিয়ে অসন্তোষ এবং অতীতের ব্রিটিশ গৌরব ফিরিয়ে আনার আকাঙ্ক্ষার বিষয়টি ছিল।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ব্রেক্সিটের বাস্তব পরিণতি কী হতে পারে, তা কখনোই পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়নি।’

গণভোটের পর ব্রিটেন ও ইইউর বিচ্ছেদ প্রক্রিয়া জটিল এবং দীর্ঘ হতে থাকে। ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে যুক্তরাজ্য।

কিন্তু বাণিজ্য, অভিবাসন এবং অর্থনৈতিক সম্পর্কের মধ্যে জটিলতা দেখা দেয়। সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে প্রাপ্য বিচ্ছেদ চুক্তি করতে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন। বরিস জনসন ‘গেট ব্রেক্সিট ডান’ স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও তার করা সীমিত বাণিজ্য চুক্তি দুই পক্ষের সম্পর্ককে দীর্ঘ সময়ের জন্য শীতল করে দেয়।

এরপর ঋষি সুনাক কিছুটা পরিস্থিতি স্বাভাবিক করলেও মূল পরিবর্তন আনতে পারেননি। সর্বশেষ কিয়ার স্টারমার সম্পর্ক ‘রিসেট’ করার প্রতিশ্রুতি দিলেও ইইউর অভিন্ন বাজারে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেন।

সাংবাদিকদের খবর অনুযায়ী, ব্রেক্সিট ব্রিটেনের দুটি প্রধান রাজনৈতিক দল—কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি—উভয়ের মধ্যেই বিভাজন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, কনজারভেটিভ পার্টিতে ইউরোপপন্থী অনেক নেতাকে কোণঠাসা করা হয়েছে। অন্যদিকে, লেবার পার্টিতেও ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা পুনরায় সদস্যপদ নিয়ে মতবিরোধ রয়েছে।

এর ফলস্বরূপ, অনেক ভোটার বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিশেষত নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী ‘রিফর্ম ইউকে’ বর্তমানে জনমত জরিপে এগিয়ে রয়েছে।

ব্রেক্সিটের পর ব্রিটিশ অর্থনীতি প্রত্যাশিত গতিতে বাড়েনি। ব্যবসায়ীরা ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন বাধার সম্মুখীন হয়েছেন। যদিও করোনার মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে, অভিবাসন নিয়ন্ত্রণ ব্রেক্সিটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল, কিন্তু বাস্তবে ব্রেক্সিটের পর অভিবাসন দেশে বেড়ে যায়। ২০২৩ সালে নিট অভিবাসন ৯ লাখের বেশি অর্জন করেছে, তবে গত বছর এটি ১ লাখ ৭১ হাজারে নেমে এসেছে।

প্রতিবেদন বলছে, রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রাজনৈতিক মেরুকরণ এবং অভিবাসনবিরোধী উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কিছু ক্ষেত্রে সহিংস ঘটনা ঘটার খবরও এসেছে। বিশ্লেষক ক্রিস গ্রের মতে, ব্রেক্সিট ব্রিটিশ রাজনীতিতে এমন এক বিভাজনের সূচনা করেছে, যার প্রভাব এখনো বিদ্যমান। তিনি মন্তব্য করেছেন, ‘ব্রেক্সিটের উত্তরাধিকার মোকাবিলা না করা পর্যন্ত ব্রিটেন নিম্নমাত্রার স্থায়ী সংকটের মধ্যে থাকবে।’

সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে, এখন ৫২ শতাংশ ব্রিটিশ নাগরিক আবার ইইউতে যোগ দেওয়ার পক্ষে, যেখানে ৩৩ শতাংশ এর বিরোধী। সম্প্রতি লন্ডনে ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগদানের দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে বিষয়টি এখনো রাজনৈতিকভাবে স্পর্শকাতর। ব্রিটেন যদি আবার ইইউতে ফিরতে চায়, তবে দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এক দশক পরও ব্রেক্সিট ব্রিটেনের রাজনীতি, অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব বিস্তার করে চলেছে। অনেকের মতে, দেশটি এখনও সেই ঐতিহাসিক সিদ্ধান্তের পূর্ণ মূল্য ও পরিণতির সঙ্গে লড়াই করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ?

গত কয়েক মাস ধরেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ‘ঘিল্লি’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (গোট)’-এ একসঙ্গে কাজ করা এই জুটিকে নিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও নানা গুজব ছড়িয়েছে।

বিশেষ করে চলতি বছরের শুরুতে বিজয়ের স্ত্রীর সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন— এমন দাবির পর থেকে সেই জল্পনা আরও তীব্র হয়ে উঠতে থাকে। তবে, এই বিষয়ে বিজয় বা তৃষা— কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এখন, তৃষার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Trisha unfollowed vijay ? : r/KollyGossips

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভক্তদের মধ্যে একাংশের দাবি, তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন।

এছাড়া, গত কয়েক বছরের মতো এবার বিজয়ের ৫২তম জন্মদিনে কোনো ছবি বা শুভেচ্ছাবার্তা শেয়ার করেননি তৃষা। অতীতে তিনি প্রতি বছর বিজয়ের সঙ্গে অপ্রকাশিত ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন।

এবারের তাঁর নীরবতা এবং আনফলোর দাবি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

তবে, বিজয় বা তৃষার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

ফলে, তাঁদের সম্পর্কের কোন দিকে যাচ্ছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তৃষাকে সর্বশেষ দেখা গেছে সূরিয়ার সঙ্গে ‘করুপ্পু’ সিনেমায়। আরজে বালাজি পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগ দেওয়া থালাপতি বিজয় বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। এইচ ভিনোথ পরিচালিত অ্যাকশনধর্মী ছবিটি গত বছরের ডিসেম্বর থেকে নানা বিতর্কে জড়ানো হয়েছে।

এখনো ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%