০৬:৪৬ পি.এম
কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাত্রা করা একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনাতে চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার সময় টেকনাফের দমদমিয়া এলাকার কেয়ারী ঘাটসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুজন ও টেকনাফের দমদমিয়া এলাকার দুজন বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানি ঘটেনি। আমরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
প্রত্যক্ষদর্শী মো. কামাল উদ্দিন বলেন, ‘মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। সেই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানালা ভেঙে যাত্রীদের বের করে আনেন। বাসটি চালাচ্ছিলেন হেলপার। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি।’
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

