ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সেন্টমার্টিনে পর্যটকের ঢল, একদিনে ভ্রমণ ১ হাজার ৭৫৪ জন


সেন্টমার্টিনে পর্যটকের ঢল, একদিনে ভ্রমণ ১ হাজার ৭৫৪ জন

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে চারটি জাহাজে করে এই সকল পর্যটক দ্বীপটির উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে ৫ নভেম্বর মৌসুমের প্রথম দিনে ৮২৭ জন এবং ৬ নভেম্বর ১ হাজার ৪৫০ জন পর্যটক সেন্টমার্টিনে গিয়েছিলেন।

শুক্রবার প্রথমবারের মতো পর্যটক পরিবহন শুরু করে এমভি মালঞ্চ। এদিন সকালে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি টেকনাফের পাশাপাশি মালঞ্চ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করে। রাতে জাহাজগুলো কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজভিত্তিক যাত্রীসংখ্যার হিসাবে, ৮৫০ জন ধারণক্ষমতার এমভি বারো আউলিয়ায় গেছেন ৫৯৩ জন। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ছিলেন ৫০০ জন এবং সমান ধারণক্ষমতার এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন পর্যটক। অন্যদিকে ৬০০ আসনের এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন। সব মিলিয়ে একদিনে ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেন।

আরও পড়ুন: কর্ণফুলী টানেলের প্রবেশমুখে দখলের থাবা: সড়কে অবৈধ দোকান

এদিকে ৩৪৬ আসনের কেয়ারি সিন্দাবাদ নামে আরও একটি আধুনিক জাহাজ পর্যটক পরিবহনের জন্য বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। পাঁচটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ৩ হাজার ২৪৪ জন। যদিও দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাতায়াতের অনুমতি রয়েছে।

এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, "প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন করে জাহাজটি যাত্রী পরিবহন শুরু করেছে। ইনশাআল্লাহ, মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।" তবে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে আগে টেকনাফ থেকে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাতায়াতের সুযোগ থাকলেও বর্তমানে কক্সবাজার থেকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে বলে জানিয়েছেন পর্যটকেরা।

এক পর্যটক জানান, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের সৌন্দর্য অনেক আগে থেকেই ভিডিওতে দেখেছেন। এবার প্রথমবারের মতো পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন। দীর্ঘ সমুদ্র যাত্রা হলেও অভিজ্ঞতাটি তাঁর কাছে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। আরেক পর্যটক ওসমান আলী বলেন, "ছয়-সাত ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন যেতে কিছুটা ক্লান্তি আসবে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে ফেরার সুযোগ ছিল। এখন সেই সুযোগ নেই, পাশাপাশী জাহাজভাড়াও কিছুটা বেশি। তারপরও ছুটি কাটাতে দ্বীপে যাচ্ছেন।"

পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে যাত্রী বাড়ছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

আরও পড়ুন: ত্রিশ হাজার মানুষের যোগাযোগে স্থায়ী সেতুর অভাব

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, "চলতি মাসে শুক্রবার ও শনিবার মোটামুটি ভালোসংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, আগামী মাসে প্রতিদিনই জাহাজের আসন পূর্ণ থাকবে। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এর মধ্যে শুক্রবার চারটি জাহাজ যাত্রী পরিবহন করেছে। অন্য জাহাজটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।"

সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুম মাত্র শুরু হওয়ায় এখনো পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। তবে ইতিবাচক দিক হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে বলে তাঁরা আশা করছেন।

এদিকে সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলতি মৌসুমে পর্যটকদের জন্য বেশ কিছু শর্ত ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি দ্বীপে ভ্রমণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ রক্ষায় রাতের বেলায় সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

আরও পড়ুন: মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষক নূর মোহাম্মদকে হত্যা

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

তিনি উল্লেখ করেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনও এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’

আজ শনিবার, ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই বক্তব্য প্রদান করেন।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ বলে তিনি জানান।

তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

তিনি জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

তিনি উল্লেখ করেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।' একই সঙ্গে, যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান।

আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

তারেক রহমান জানান, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমবর্ধমান, যা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, তবে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি, এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে, সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।

তিনি জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহন ভাগবত: অতীতে আতশবাজির ধোঁয়ায় পরিবেশ বিশুদ্ধ হতো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


মোহন ভাগবত: অতীতে আতশবাজির ধোঁয়ায় পরিবেশ বিশুদ্ধ হতো

কালীপুজো ও দীপাবলিতে আতশবাজি পোড়ানোর বিষয়ে বায়ুদূষণ এবং শব্দদূষণের কারণে চলমান সমালোচনার মাঝে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত উৎসবের ঐতিহ্যবাহী রীতির পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি উল্লেখ করেছেন, অতীতে আতশবাজি পরিবেশের বিশুদ্ধতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এসব প্রথার পেছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক যুক্তি বিদ্যমান।

গত বুধবার (১১ নভেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত ‘দীপাবলি মিলন উৎসব’-এ বক্তব্য প্রদানকালে ভাগবত বলেন, অতীতে আতশবাজি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলো বর্তমানে ব্যবহার করা হয় না। তিনি জানান, ওই উপাদানগুলো কীটনাশকের মতো কার্যকরী ছিল এবং ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংসে সহায়তা করত।

ভাগবতের মতে, বিশেষ করে ফসল কাটার মৌসুমে আতশবাজির ধোঁয়া ক্ষতিকর পোকামাকড় নির্মূল করতে কার্যকর ছিল। ফলে তখনকার পরিবেশ বিশুদ্ধ হয়ে উঠত। তিনি আরও বলেন, বর্তমানে আতশবাজি তৈরিতে ব্যবহৃত রাসায়নিকগুলো অতীতে ব্যবহৃত হতো না।

আরএসএস প্রধান কালীপুজোয় প্রদীপ জ্বালানোর প্রথার পেছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে বলে দাবি করেছেন। তার মতে, ঘি ও তেল দিয়ে প্রদীপ জ্বালালে বিশেষ ধরনের বায়ুর স্তর তৈরি হয়।

ভাগবত বলেন, ঐতিহ্যবাহী প্রথাগুলোর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে উৎসব পালন করা উচিত। এতে মানুষ এবং পরিবেশ উভয়ই উপকৃত হবে। তিনি উল্লেখ করেন, উৎসব এবং উদ্‌যাপন সমাজের অবিচ্ছেদ্য অংশ। নানা বিরোধিতা সত্ত্বেও এসব আয়োজন বন্ধ হবে না। বরং সঠিক মনোভাব নিয়ে উৎসব পালন করাই গুরুত্বপূর্ণ।

ভারতে কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি পোড়ানোর ওপর বিধিনিষেধ রয়েছে। আদালত পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের নির্দেশনা দিয়েছে। তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আতশবাজি পোড়ানো হয়েছে। এর ফলে দিল্লিসহ বেশ কয়েকটি শহরে বায়ুর মানের অবনতি ঘটেছে।

এর আগে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী দাবি করেছিলেন, আতশবাজি পোড়ালে অসুখ সেরে যায়। তার এই মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার দীপাবলিতে আতশবাজি পোড়ানোর পক্ষে প্রাচীন রীতির বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিভিন্ন উসকানিমূলক পোস্ট করছেন। তিনি বলেন, "আমরা বলতে চাই, এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে ফেলার পরও কীভাবে ভাবেন, এ দেশে আপনাদের বিচার হবে না? এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো।"

শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বিহারে অনুষ্ঠিত বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হলো, "জগতের সকল প্রাণী সুখী হোক।" তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

বিগত সরকারের কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ এত লুটপাট করেছে যে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই পরিস্থিতি থেকে দেশ পুনর্গঠনের কাজ চলছে। বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটেছে, সবকিছুর দাম বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনও দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।

তিনি আরও বলেন, "চব্বিশের অভ্যুত্থানের আগেও তারা পালিয়েছিল। এখনও তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ সংঘের সংঘনায়ক ভদন্ত সোমানন্দ মহাথের। বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা ও পিংকি তিজ্ঞাসহ অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%