ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আযাদের সাজা স্থগিতের আপিল গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি ৩১ আগস্ট


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আযাদের সাজা স্থগিতের আপিল গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি ৩১ আগস্ট

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের সাজা স্থগিত করার উদ্দেশ্যে করা আপিল গ্রহণযোগ্য কি না, সে সম্পর্কে শুনানি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের সমন্বয়ে গঠিত বেঞ্চে এদিনের শুনানি ধার্য করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের ভিত্তিতে গত ১০ আগস্ট আপিল বিভাগের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

আরও পড়ুন: দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আ-হ-ত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য

আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। প্রায় ১৩ বছর পর করা ওই আপিলে ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তারা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের কার্যকারিতা স্থগিতের আবেদনও করেছেন।

চেম্বার আদালতের প্রাথমিক কার্যক্রম শেষে আপিলটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করা হয়েছে। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী ও আইনজীবী মীর ওসমান বিন নাসিম। রাষ্ট্রপক্ষে রয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আযাদকে মৃত্যুদণ্ড দিয়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার আগে তিনি দেশত্যাগ করে পলাতক হয়ে যান।

আরও পড়ুন: মাধবপুরে চুরি-ডাকাতি ও মাদকের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর বাড়িঘরে ভাঙচুর, মালামালে আগুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু, চলবে ৬০ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ এম


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু, চলবে ৬০ ঘণ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন নিয়ে তাদের ভোটগ্রহণ শুরু করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা অনলাইনে এই ভোট প্রদান করতে পারবেন।

জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোট দিতে সক্ষম হবেন। এই প্রক্রিয়ায় যে ফোন নম্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেই ফোন নম্বরের মাধ্যমে ওটিপি (OTP) যাবে। একটি ফোন নম্বর থেকে একটি মাত্র ভোট দেওয়া যাবে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট প্রদানের সময় শনাক্তকরণ এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রাপ্ত মতামতসমূহ যথাযথ গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে, এবং সংগৃহীত তথ্য গোপনীয় রাখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন সংক্রান্ত শিক্ষার্থীদের সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল, যেকোনো সময় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ এম


চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেল, যেকোনো সময় ঘোষণা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, পে স্কেল বর্তমানে বিবেচনাধীন আছে। সরকারের কার্যক্রমে কমিটমেন্ট রয়েছে, যা আমরা বাস্তবায়ন করব।

এটি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা করে দেওয়া হতে পারে। রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর জন্য সচিব কমিটি সুপারিশ করেছে।

তবে এটা স্পষ্ট যে, সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি হবে না, কিছুটা কমবেশি হতে পারে।

সম্প্রতি জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির অনুষ্ঠিত বৈঠক থেকে জানা গেছে, দুই ধাপের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ এসেছে। এর মধ্যে প্রথম বছরে কেবল মূল বেতন, পরের বছরে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানিয়েছেন, সর্বশেষ ২০১৫ সালের বেতন স্কেলও দুই ধাপে বাস্তবায়িত হয়েছিল।

প্রথম বছরে দেওয়া হয়েছিল বেতন, পরের বছরে ভাতা। সার্বিক বিবেচনায় পে স্কেল দুই ধাপে বাস্তবায়নই আরো বাস্তবসম্মত হবে। সচিব কমিটি দুই ধরনের প্রস্তাবই মন্ত্রিসভায় উপস্থাপন করতে পারবে। এরপর মন্ত্রিসভা যা ভালো মনে করবে, সেটি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

২০১৫ সালে সর্বশেষ সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। এর পর থেকে প্রতিবছর তাদের মূল বেতনের নির্ধারিত ৫ শতাংশ হারে বৃদ্ধি ঘটলেও নবম পে স্কেল বাস্তবায়িত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়।

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি দীর্ঘ চার মাস পর্যালোচনা শেষে চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করে।

পরে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সরকার সাত সদস্যের কমিটি গঠন করে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন, গ্র্যাচুইটিসহ যা এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা থাকবে। বাজেটের 'জনপ্রশাসন-নিট' খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮ ঘণ্টা ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ এম


৪৮ ঘণ্টা ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা

দেশের চার বিভাগের জন্য আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় আবহওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল এবং পশ্চিমবঙ্গ উপকূলসহ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সোমবার সকাল ৮ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়, কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং ভূমিধস ঘটতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ছড়িয়ে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ এম


গুজব ছড়িয়ে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের বিহারে একটি মন্দিরে ঘটে যাওয়া হুড়োহুড়ির ঘটনায় অন্তত ৭ জন নারী মারা গেছেন। এই ঘটনা ঘটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার একটি ভিত্তিহীন গুজবে সৃষ্ট আতঙ্কের কারণে। এছাড়া, অনেক পুণ্যার্থীও আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোরে লখিসরাই জেলার ঐতিহ্যবাহী অশোক ধাম মন্দিরে ভক্তদের মধ্যে হুড়োহুড়ির এই দুর্ঘটনা ঘটে। এটি নিয়ে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, ভোরে পূজা দেওয়ার সময় মন্দিরে একটি বিদ্যুতের খুঁটি হঠাৎ ভেঙে পড়ে এবং গুজব ছড়িয়ে পড়ে যে, পুণ্যার্থীদের গায়ের ওপর বিদ্যুতের তার পড়ে যাচ্ছে। এই ঘটনা মুহূর্তের মধ্যে পূজারিদের মধ্যে আতঙ্ক তৈরি করে।

বিশেষ করে নারীদের সারিতে হুড়োহুড়ি হওয়ার ফলে তারা ছোটাছুটি করতে গিয়ে একে অপরের ওপর পড়ে যান। এর ফলে ঘটনাস্থলেই ৭ নারীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

লখিসরাই জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা চলছে।

এদিকে, এই ঘটনার দিকে নজর দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এটিকে অত্যন্ত হৃদয়বিদারক আখ্যা দিয়েছেন। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%