ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা প্রবাসীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার

সিঙ্গাপুর থেকে এক মাস আগে ছুটিতে এসেছিলেন রোকন আহমেদ জয়; হত্যার অভিযোগ স্বজনদের, তদন্তে পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামে এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটী এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন আহমেদ জয় কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটী এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। সেখানে প্রায় দুই বছর থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি।

আরও পড়ুন: কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি ভৈরব থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রোকনকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁর হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া বলেন, রোকন প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তাঁর দাবি, রাত আনুমানিক ২টার দিকে রোকনকে ঘর থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাত-পা ও মুখ বেঁধে তাঁকে হত্যা করে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে যায়।

তিনি বলেন, ‘এভাবে একজন প্রবাসী যুবককে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

আরও পড়ুন: মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ


নিহতের বাবা মো. সাত্তার মিয়া বলেন, আগের দিন কক্সবাজারে যাওয়ার জন্য কিছু কাপড় কিনবে বলে টাকা নিয়ে ঢাকায় যায়। আর সে ঢাকা থেকে মার্কেটও করে বাড়িতে আসে কিন্তু রাতের কোন একসময় তাকে কে বা কারা ডেকে নিয়ে যায় আর সকালে আমার একজন জন বলতেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও কিছু একটা হয়েছে। বাড়িতে এসে দেখি আমার ছেলে আর নাই।

তিনি প্রশাসনের কাছে তাঁর ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

নিহতের মা ছেলের মৃত্যুর ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, কালিকাপ্রসাদ এলাকায় হাত-পা ও মুখ বাঁধা এক যুবকের মরদেহ গাছে ঝুলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে দুই সরকারি অফিসে আগুন, নথিপত্র ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত

ওসি আরও জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছর পর ‘সিকান্দার বক্স’ জুটি মোশাররফ ও ফারুক নতুন নাটকে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


৫ বছর পর ‘সিকান্দার বক্স’ জুটি মোশাররফ ও ফারুক নতুন নাটকে

মোশাররফ করিম ও ফারুক আহমেদ বহু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন পর্দায় দর্শকদের মুগ্ধ করেছে বরাবরই। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ এবং ‘সিকান্দার বক্স’-এর মতো দর্শকপ্রিয় নাটকে তাদের একসঙ্গে দেখা গেছে। তবে, জনপ্রিয় এই দুই অভিনেতা দীর্ঘদিন এক পর্দায় অনুপস্থিত ছিলেন। অবশেষে পাঁচ বছর পর তারা আবারও জুটি বাঁধছেন।

নতুন নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’-এ মোশাররফ করিম ও ফারুক আহমেদকে দেখা যাবে। নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। এতে তারা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন।

নাটকের কাহিনীতে বড় ভাই ফারুক আহমেদের অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই ঝগড়া হয়। নাটকের গল্প এই দুই ভাইয়ের খুনসুটি ও দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়ে চলে।

দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে ফারুক আহমেদ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, "অনেক দিন পর তারা দুজন মনের মতো একটি কাজ পেয়েছেন।" নাটকটির শুটিং আনন্দের সঙ্গে করেছেন তারা। এ সময় সহশিল্পী মোশাররফ করিমের অভিনয়দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার একাগ্রতার প্রশংসা করেন ফারুক আহমেদ।

জানা গেছে, সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে। নাটকটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে কোন দেশ এগিয়ে, কার পদক কয়টি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


এশিয়ান গেমসে কোন দেশ এগিয়ে, কার পদক কয়টি?

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের প্রতিযোগিতার মাঠে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে, চীন পূর্বের মতোই পদক তালিকার শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে। চীনারা মোট ২৪৩টি পদক নিয়ে শীর্ষ চূড়ায় অবস্থান করছে। অপরদিকে, বাংলাদেশ তালিকার নিচের দিকে মাত্র ১টি ব্রোঞ্জ পদক জিতে রয়েছে।

সর্বশেষ আপডেট অনুযায়ী, চীন ১৩৮টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৪৭টি ব্রোঞ্জসহ মোট ২৪৩টি পদক জিতে একক আধিপত্যের সঙ্গে পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে। স্বাগতিক দেশ জাপান ৪২টি স্বর্ণ, ৬৮টি রৌপ্য ও ৬৪টি ব্রোঞ্জসহ মোট ১৭৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়া ২৪টি স্বর্ণ, ২৬টি রৌপ্য ও ৪৯টি ব্রোঞ্জসহ মোট ৯৪টি পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা ৫টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ১টি ব্রোঞ্জ পদক নিয়ে নেপাল, ব্রুনাই, লাওস, মঙ্গোলিয়া ও সিরিয়ার সঙ্গে যৌথভাবে পদক তালিকার শেষের দিকে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের খুলশীতে অপারেশন অফিসার নাসিমের নেতৃত্বে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


চট্টগ্রামের খুলশীতে অপারেশন অফিসার নাসিমের নেতৃত্বে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ; সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে প্রেরণ
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রহিমের দিকনির্দেশনায় অপারেশন অফিসার এসআই (নিঃ) গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ (২৩), আশরাফুজ জামান প্রকাশ জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে *খুলশী থানার মামলা নম্বর-৭, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর **৬, ৮, ৯, ১০ ও ১১ ধারায়* মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ভাণ্ডারিয়ায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত  স্কুলছাত্রীর লাশ উদ্ধার
 
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাহিরা আক্তার(১৭)নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্য চিংগুরিয়া গ্রামে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। 
নিহত ওই মাহিরা ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণীতে পড়ালেখা করছিলো। তার বাবা মো. আলমগীর হোসেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবশে বিভাগের লাইব্রেরীয়ান চাকুরিতে অবসরে যান। বর্তমানে তিনি ঢাকায় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্কুলছাত্রী মাহিরার তিনবছর বয়সে মা মারা গেলে তারা বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মাহিরা সৎ মায়ের সংসারে বসবাস করতো। এলাকাবাসির অভিযোগ, সৎ মায়ের সংসারে মাহিরা নানা অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হন। এসব কারনে মাহিরার মুত্যু ঘটেছে।
তবে স্কুলছাত্রী মাহিরার সৎ মা সুমাইয়া আক্তার দাবি করেন, প্রতিদিনের মতোন রাতের খাবার খেয়ে মাহিরা নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো মাহিরাকে ঝুলতে থাকতে দেখে তিনি প্রতিবেশীদেও খবর দেন। পওে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মিরা
জ বেপারী নামে সৌদিপ্রবাসি এক তরুণের সাথে মেয়ে মাহিরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই মাস আগে সে সম্পর্ক ভেঙ্গে যায়। এ কারনে মাহিরা আত্মহত্যা করেছে।
 এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ  দেওয়ান জগলুল হাসান, গ্রামবাসির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই স্কুলছাত্রীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্য তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চি হওয়া সম্ভব নয়। স্কুল ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রত্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%