ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নেপালে রাস্তা-সেতুর ব্যাপক ক্ষতি, অবকাঠামোর লোকসান ২০০ বিলিয়ন রুপি


নেপালে রাস্তা-সেতুর ব্যাপক ক্ষতি, অবকাঠামোর লোকসান ২০০ বিলিয়ন রুপি

নেপালে ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় রাসুয়া জেলা এবং এর ভাটির কয়েকটি এলাকায় ব্যাপক হতাহত ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাবে এই বিপর্যয়ে অবকাঠামো খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপি বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৬ আগস্ট) সকালের এই ভয়াবহ পাহাড়ি ঢলে রাসুয়াসহ নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। তিব্বতের দিক থেকে ভোতে কোশী নদী দিয়ে নেমে আসা পানির প্রবল স্রোতে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

রাসুয়ার অন্যতম প্রধান পর্যটন ও ট্রেকিংকেন্দ্র স্যাব্রুবেসি ও তিমুরে বাজারও এই ঢলের তাণ্ডব থেকে রক্ষা পায়নি। পানির তোড়ে সেখানকার হোটেল, রিসোর্ট ও স্থানীয় দোকানপাট ধসে নদীতে তলিয়ে গেছে।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কোথাও কোথাও কাদাপানি দু-তিন তলা ভবনের সমান উচ্চতায় উঠে আসে। পানির সঙ্গে নেমে আসে বিশাল পাথর ও উপড়ে যাওয়া গাছের গুঁড়ি। এসবের নিচে বহু বসতবাড়ি চাপা পড়ে থাকতে দেখা গেছে। 

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, জিরোং পোর্ট চেকপয়েন্টে মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ছে। প্রাণ বাঁচাতে মানুষ ছোটাছুটি করছেন। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা কাদা ও ধ্বংসস্তূপে ঢেকে যায়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, তিব্বত-রাসুয়াগড়ি সীমান্ত এলাকার প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন একটি অস্থিতিশীল পার্বত্য শিলাখণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এই ভূমিধস থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের পাশাপাশি নেপাল-তিব্বত সীমান্তে লেন্ডে নদীর পানি ফুলে ওঠে। পরে সেই পানি তিমুরে এলাকায় ভোতে কোশী নদী হয়ে ত্রিশূলী নদীতে প্রবেশ করে।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

দেশটির জলবিজ্ঞান ও আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাসুয়ায় স্থানীয় বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়নি। বরং উজানের পার্বত্য অঞ্চল থেকে হঠাৎ নেমে আসা বিপুল পানি ও ভূমিধসের কারণেই এই বিপর্যয় ঘটেছে।

নেপালের ভৌত অবকাঠামো মন্ত্রী সুনীল লামসাল বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী শুধু অবকাঠামো খাতেই প্রায় ২০০ বিলিয়ন নেপালি রুপির ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা দ্রুত সচল করা এবং বিধ্বস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণে অগ্রাধিকার দেবে সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশে পাহাড়ি এলাকায় উজান থেকে হঠাৎ নেমে আসা বিপুল পানির স্রোতকে সাধারণভাবে ‘পাহাড়ি ঢল’ বলা হয়। নেপালের এই বিপর্যয়ও অনেকটা তেমন। তবে এখানে তিব্বতের উঁচু পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা ঢল ও ভূমিধস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সমস্যা তুলে ধরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এই সভা আয়োজন করা হয়। এতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা সময়ের দাবি।

তারা এসময় আশা প্রকাশ করেন, পুনর্গঠিত নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে।

সভার শেষ পর্বে সবার সম্মতিতে পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে সমির মল্লিক সভাপতি, কানন আচার্য সহ-সভাপতি, দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক ও নুরুরছাপা মানিক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২

লালপুরে সবজি দোকানে ইয়াবা কারবার, আটক ২

 

নাটোরের লালপুরে একটি অভিযান পরিচালনা করে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির জন্য নগদ অর্থসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এ অভিযানটি সম্পন্ন হয়।

 

বুধবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. শামিম হোসেন (২৯) এবং তার সহযোগী মো. আতিক হোসেন (২০)। উভয়েই উপজেলার ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা গেছে, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ওয়ালিয়া বাজারে অভিযান চালায়।

 

অভিযানের সময় মো. শামিম হোসেনের সবজি দোকানে তল্লাশি করে তাকে এবং তার সহযোগী মো. আতিক হোসেনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারের নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ বিষয়ে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে।

 

পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের পাওনা টাকা পেতে আইয়ুব খান সকালবেলা টাকা চাওয়ার সময় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১০০

নেপাল-তিব্বত সীমান্তে ভোরের ভয়াবহ তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের একটি বড় অংশই বিভিন্ন দেশের বিদেশি পর্যটক। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নেপাল পুলিশের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড় আটটার দিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানানো হয়, ৬১ জন নেপালি ও ৩৪১ জন বিদেশিসহ মোট ৪০৩ জন অধিবাসী ও পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। তারা ২৬টি ভিন্ন দেশের নাগরিক, যার মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন ও যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।

পর্যটন বোর্ড এক বিবৃতিতে জানায়, রসুয়া ও সংলগ্ন নিম্নাঞ্চলে সীমান্তরেখার দুই পাশেই উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। ওই এলাকায় অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা ও বর্তমান অবস্থান বের করতে একযোগে কাজ করছে সব কটি দপ্তর।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, প্রাথমিক তথ্যানুযায়ী এলাকাটিতে ভূমিকম্প আঘাত হানার পর এই মারাত্মক হিমবাহধসের সূচনা হয় এবং তা মুহূর্তের মধ্যে আকস্মিক রূপ নিয়ে লোকালয়ে আছড়ে পড়ে। এ ঘটনার প্রভাবে সীমান্তসংলগ্ন চীন অংশও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

উদ্ধার তৎপরতায় বিমান বাহিনী ও দুর্যোগ মোকাবিলা টিম পাঠিয়েছে নেপাল সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে পরিস্থিতি বর্ণনায় বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা কল্পনার অতীত। ২০১৫ সালের প্রলয়ংকরী ভূমিকম্পের পর এটিই নেপালের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

 ভোতে কোশি নদীর তীরবর্তী রসুয়া ও নুয়াকোট জেলার জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসেবে ব্যবহৃত পাহাড়ি সড়ক, জলবিদ্যুৎ প্রকল্প ও একাধিক প্রধান সেতু পুরোপুরি ধসে পড়েছে। ফলে উপদ্রুত দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন উদ্ধারকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%